'প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি', সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া তপন দত্তের স্ত্রীর
'প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি', সিবিআই তদন্তের নির্দেশে প্রতিক্রিয়া তপন দত্তের স্ত্রীর
১১ বছর পর তপন দত্তের হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। তাতে খুশি পরিবারের সকলে। তপন দত্তের স্ত্রী জানিয়েছেন এতদিনে প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ্য তপন দত্তের খুনের ঘটনায় হাওড়া প্রভাবশালী টিএমসি নেতা অরূপ রায়ের নাম জড়িয়েছিল। পরিবারের অভিযোগ সেকারণেই সিআইডি তদন্ত এগোতে সাহস দেখাচ্ছিল না।

সিবিআই তদন্ত
বালির টিএমসি নেতা তপন দত্তের হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছে। বিচারপতি সিআইডিতে তদন্তের সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেয়ার নির্দেশ দিয়েছে। এতদিন ঘটনার তদন্তের দায়িত্বে ছিল সিআইডি। ২০১১ সালের ৬ মে খুন হয়েছিলেন বালির জলাভূমি ভরাটের প্রতিবাদী আন্দোলনকারী তপন দত্ত। তারপর থেকে সিআইডি তদন্ত করছিল মামলার।

কী বলছেন তপন দত্তের স্ত্রী
তপন দত্তের স্ত্রী সিবিআই তদন্তের নির্দেশ শোনার পর বলেছেন, এতদিনে প্রশাসনের গালে সপাটে চড় মারতে পেরেছি। প্রসঙ্গত উল্লেখ্য তপন দত্তের খুনের ঘটনায় নাম জড়িয়েছিল হাওড়ার দাপুটে নেতা অরূপ রায়। চার্জশিটে তাঁর নামও ছিল। কিন্তু তারপরে তাঁর নাম বাদ দিয়ে দেয়া হয় তালিকা থেকে। মোট ১৩ জন নেতার নাম ছিল।তাতে অরূপ রায়ের নামও ছিল। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাঁর নাম বাদ দিেয় দেওয়া হয় তালিকা থেকে।

সুবিচারের আশা
সিবিআই তদন্ত হওয়ায় সুবিচার মিলেবে। এমনই আশা করছেন তপন দত্তের পরিবার। কারণ একটা ভাল জিনিসের প্রতিবাদ করাতেই তাঁক খুন হতে হয়েছিলে। তাতে টিএমসি নেতাদের মদত ছিল বলে অভিযোগ। এবার তাঁরা সুবিচার পাবেন বলে জানিয়েছেন। এবার সিবিআই তদন্ত শুরু হলে পরিবার সুবিচার পাবে বলে আশাবাদী তিনি। সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে মন্ত্রীর নাম বাদ দেয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারীদের আইনজীবী।

সুপ্রিম কোর্টেও গড়িয়েছে মামলা
নিম্ন আদালতে প্রথমে মামলা শুরু হয়েছিল। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। শেষে হাইকোর্টে এসে সিবিআই তদন্তের নির্দেশ পেল পরিবার। এদিকে একর পর এক ঘটনায় সিবিআই তদন্ত শুরু হয়েছে রাজ্যে। সেই বগটুই থেকে শুরু। এসএসসি কাণ্ডের সিবিআই তদন্তে একের পর এক মন্ত্রীদের নাম জড়িয়েছে। তাঁদের জেরা করা হয়েছে। কাজেই সিবিআই তদন্ত নিয়ে জেরবার রাজ্য সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications