এবার স্মার্টফোন থেকেই অর্ডার! বাড়িতে বসেই পাওয়া যাবে মদ

এবার স্মার্টফোন থেকেই অর্ডার! বাড়িতে বসেই পাওয়া যাবে মদ

সুরা প্রেমিদের জন্য সুখবর, এবার বাড়িতে বসেই পাওয়া যাবে মদের বোতল। মোবাইলে সুইগি বা জোমাটোর অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে। ডেলিভারি বয়রা তা বাড়িতে পৌঁছে দেবে। তবে সুরা প্রেমিদের মধ্যে এই সুবিধা পৌঁছে দেওয়া শুরু করেছে ঝাড়খণ্ড সরকার।

লকডাউনে মদের দোকান খোলার সিদ্ধান্ত

লকডাউনে মদের দোকান খোলার সিদ্ধান্ত

লকডাউনের মধ্যেই একদিকে যেমন কেন্দ্র মদের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন রাজ্য সরকারও। লকডাউনের পর বিভিন্ন জায়গায় মদের দোকানে দু-তিন কিলোমিটারের ওপর লাইন পড়েছে। কোনও কোনও জায়গায় সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানারও অভিযোগ উঠেছে।

সুইগি, জোমাটোকে দায়িত্ব

সুইগি, জোমাটোকে দায়িত্ব

পরিস্থিতি অনুধাবন করতে পেরে অনেক রাজ্য সরকারই মনদের হোম ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছিল। সেই কারণে ডেলিভারি চার্জও বেধে দিয়েছিল রাজ্য সরকার। তবে জোমাটো কিংবা সুইগিকে ব্যবহার করতে দেখা যায়নি এতদিন। ঝাড়খণ্ড সরকারই তাদেরকে ব্যবহার করল। এদিন রাঁচিতে শুরু হয়েছে মদের হোম ডেলিভারি।

আস্তে আস্তে অন্য শহরেও চালু হবে পরিষেবা

আস্তে আস্তে অন্য শহরেও চালু হবে পরিষেবা

জানা গিয়েছে, আপাতত রাঁচিতে সুরা প্রেমিদের জন্য এই সুবিধা শুরু করা হলেও, রাজ্যের অন্য শহরগুলিতেও এই পরিষেবা শুরু করা হবে। আর ক্রেতাদের সুবিধার জন্য সুইগি তাদের অ্যাপে 'ওয়াইন শপ' নামে একটি বিভাগ চালু করতে চলেছে। জোমাটোও তা চালু করবে।

 বয়স ভেরিফাই করতে বিশেষ ব্যবস্থা

বয়স ভেরিফাই করতে বিশেষ ব্যবস্থা

আর ১৮ বছরের কমবয়সীরা যাতে মদের অর্ডার দিতে না পারে, তার জন্য বয়স ভেরিফাই করা হবে। পরিচয়পত্রের সঙ্গে সেলফি আপলোড করতে হবে ক্রেতাকে। এরপর ক্রেতার মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে অর্ডার নিশ্চিত করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+