জিএসটির জের, মিষ্টান্ন ব্যবসায়ীদের ধর্মঘটে এমাসের এই দিনটিতে বন্ধ থাকবে মিষ্টির দোকান

বস্ত্র ব্যবসায়ীরা রাস্তা দেখিয়েছিলেন। এবার সেই পথ ধরেই জিএসটি লাগুর প্রতিবাদে ২১ অগাস্ট ধর্মঘটে সামিল হতে চলেছেন রাজ্যের মিষ্টি প্রস্তুতকারক তথা মিষ্টান্ন ব্য়বসায়ীরা।

বস্ত্র ব্যবসায়ীরা রাস্তা দেখিয়েছিলেন। এবার সেই পথ ধরেই জিএসটি লাগুর প্রতিবাদে ২১ অগাস্ট ধর্মঘটে সামিল হতে চলেছেন রাজ্যের মিষ্টিপ্রস্তুতকারক তথা মিষ্টান্ন ব্য়বসায়ীরা। জিএসটি ব্যবস্থায় লাগু করা করের বোঝা বহন করতে না পেরে , বনধের রাস্তা বেছে নিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ীরা।

জিএসটির জের, মিষ্টান্ন ব্যবসায়ীদের ধর্মঘটে এমাসের এই দিনটিতে বন্ধ থাকবে মিষ্টির দোকান

মূলত, দুধ থেকে উৎপাদিত দ্রব্যের উপর কোনও পণ্য পরিষেবা কর চাপানো হয়নি। কিন্তু যখনই তা দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছে তখনই তাতে কোপ বসছে জিএসটি-র। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে যে ধরনের মিষ্টি তৈরি হয়, তার বেশিরভাগই ছানার মিষ্টি। ফলে পশ্চিমবঙ্গের মিষ্টান্ন বিক্রেতারা যথেষ্ট সমস্যাতে পড়ছেন। অনেক কটি মিষ্টির দোকানে এখনও পুরনো দামেই মিষ্টি বিক্রি করে চলেছেন বিক্রেতারা। কারণ দাম বেশি হলে তা মিষ্টি বিক্রির ওপর প্রভাব ফেলছে। এদিকে জিএসটির জেরে অতিরিক্ত করের বোঝাও বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের।

আগামী ২১ আগস্টের এই ধর্মঘটে কলকাতার প্রায় ৭০০০ মিষ্টি দোকানের মালিক সামিল হতে চলেছেন। সারা বাংলায় লক্ষাধিক মিষ্টি ব্যবসায়ী ওইদিন দোকান বন্ধ রাখবেন। এই ধর্মঘটে শামিল হয়েছেন কচুরি বিক্রেতারাও। এক বিক্রেতা জানাচ্ছেন, এই ধরনের খাবারের উপরও পণ্য ও পরিষেবা কর চাপানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+