Suvendu Adhikari: মহরমে দুর্গা মন্দির আড়াল! শুভেন্দু বিঁধলেন মমতাকে, দ্রুত পদক্ষেপে ধন্যবাদ মুখ্য সচিবকে

Suvendu Adhikari: মহরম উপলক্ষে বাঁশ-ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল দুর্গা মন্দির। মালদহের কালিয়াচকে। ভিডিও পোস্ট করে সরব হন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বার্তায় শোরগোল পড়তেই নড়েচড়ে বসে রাজ্য সরকার। দুর্গা মন্দিরের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়। শুভেন্দু মুখ্য সচিবের তৎপরতার প্রশংসা করে পরে বার্তাও দিয়েছেন।

মহরমে দুর্গা মন্দির আড়াল! শুভেন্দু বিঁধলেন মমতাকে

আজ সকালে রাজ্যের মুখ্য সচিবকে ট্যাগ করে শুভেন্দু অধিকারী দুটি ভিডিও পোস্ট করে লেখেন, মালদহের কালিয়াচকের এই ভিডিও শকিং! মহরমের আগের দিন সেখানে একটি দুর্গা মন্দিরের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, মহরম আয়োজক কমিটির তরফে এমন করার জন্য কোনও দাবি জানানো হয়নি।

মহরমে দুর্গা মন্দির আড়াল! শুভেন্দু বিঁধলেন মমতাকে

যদিও এই পদক্ষেপে সনাতনীদের মধ্যে অসন্তোষ জন্মাবে বলে দাবি করেন শুভেন্দু। তিনি লিখেছেন, এই ঘটনা ঘটেছে রাজ্য পুলিশের অতি সক্রিয়তার কারণেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ শুধুই ভোটব্যাঙ্কের রাজনীতি। সে কারণেই তাঁর প্রশাসন হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডারে ভোগে ধর্মীয় উৎসবের সময়। এমন কিছু পদক্ষেপ করা হয় যাতে সনাতনীদের ভাবাবেগে ধাক্কা দেওয়া হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় সংকীর্ণ রাজনৈতিক ফায়দা নিতেই এই ব্যারিকেডের বন্দোবস্ত করেছেন বলে দাবি শুভেন্দু অধিকারীর। এতে দুই সম্প্রদায়ের সংহতিতে বিরোধ তৈরির পথ প্রশস্ত হবে বলেই মনে করছেন রাজ্যের বিরোধী দলনেতা। অবিলম্বে হস্তক্ষেপ করে দুর্গা মন্দিরের সামনে থেকে ব্যারিকেড খোলার জন্য রাজ্যের মুখ্য সচিবকে অনুরোধ করেন শুভেন্দু।

এর কিছুক্ষণের পরেই খুলে নেওয়া হয় ব্যারিকেড। ব্যারিকেড খোলার ভিডিও পোস্ট করে রাজ্যের মুখ্য সচিবের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+