পুলিশের একাংশের রাজনীতিকরণ নিয়ে সরব শুভেন্দু, ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনে চিঠি

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যকে নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর থেকে তা যতদিন জারি থাকবে ততদিন পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও কাজে রাখা যাবে না। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে এই আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা গঠন করে। কিন্তু সরকারি কোনও সংস্থার মধ্যে থেকে রাজনীতি করার বা বক্তব্য রাখার কোনও অধিকার থাকে না। তবে আমরা দেখেছি দিঘাতে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহিলা পুলিশদের উদ্যোগে দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তা নিয়েই সরব হন শুভেন্দু।

শুভেন্দু ওই অনুষ্ঠানের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর এবং ডিসিপির বক্তৃতাগুলি সকলের সামনে তুলে ধরেন। যেখানে দেখা যাচ্ছে তাঁরা শুধু পুলিশমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন তা নয়, বরং তাঁরা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য দেখতে চান, এটাও বলছেন।

শুভেন্দু বলেন, এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাঁরা সদস্য তাঁদেরকে সরিয়ে আগামী নির্বাচন করতে হবে। তাই তিনি দাবি করেছেন, নির্বাচনের তিন মাস আগে থেকেই এঁদেরকে সরাতে হবে।

এ ছাড়াও তিনি বলেন, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অনেকেই ইউনিফর্ম না পরেই ডিউটি করেন এবং এঁদের মধ্যে কোনও সাংবিধানিক গণতন্ত্রের নিয়ম শৃঙ্খলা নেই। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারকে ফোন করে তাঁদেরকে যেভাবে ধমকেছেন তার তথ্য আমার কাছে আছে।

শুভেন্দু আরও বলেন, এই রাজ্যের সরকার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কাছ থেকে তাঁদের জলা জমির অধিকার ছিনিয়ে নিয়ে বেসরকারিকরণের জন্য উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের প্রায় ৪০ লক্ষ মৎস্যজীবী রয়েছেন। তাঁদের উপর প্রায় সরাসরি আঘাত হেনেছে এই সিদ্ধান্ত। আমরা এর সরাসরি বিরোধিতা করব এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেব।

পশ্চিমবঙ্গে SIR এর কাজে ডেটা এন্ট্রি কর্মী নিয়োগের প্রসঙ্গটিও তুলে ধরে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গ সরকার WBTL-এর মাধ্যমে আইপ্যাকের কর্মীদের এই কাজে নিযুক্ত করার চিন্তা ভাবনা করছে। পার্মানেন্ট সরকারি কর্মী ছাড়া ভোটার ডেটা এন্ট্রির কাজ সম্পূর্ণভাবে বেআইনি। তাই তিনি সতর্ক করে বলেন, এই ধরনের বেআইনি কাজ আমরা করতে দেব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+