Suvendu Adhikari: মমতার বিরুদ্ধে থানায় এফআইআর করবেন শুভেন্দু! কিন্তু কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর করবেন শুভেন্দু অধিকারী? তৃণমূল নেত্রীর কোন কথার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিলেন শুভেন্দু? রাষ্ট্রবিরোধী মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো? রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে চাপানউতোড়। কিন্তু কোন কথার প্রেক্ষিতে উঠল এই বিষয়?
তৃণমূল কংগ্রেসের সভা ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন এদিন।বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন। মন্ত্রী, বিধায়কদের গ্রেফতারের প্রসঙ্গ উঠে এসেছে তাঁর মুখে। বিজেপি এজেন্সি লাগিয়ে এভাবে তৃণমূলকে আটকাতে চাইছে। এমনই বক্তব্যের নির্যাস নেত্রীর। উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্যদের নাম।

তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিয়েছেন, "আমাদের চারজনকে গ্রেফতার করা হলে ওদের আটজনকে গ্রেফতার করা হবে।" মমতা আরও বলেন," আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন কোথায় থাকবেন? সেলে? না কোলে? " এই প্রসঙ্গতেই শুরু রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বদলার রাজনীতিতে নামলেন? এই প্রশ্ন উঠেছে।
এই বিষয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা পালটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি থানায় এফআইআর করবেন বলে জানিয়েছেন। শুভেন্দুর কথায়, "নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার অধীন। তাই ওই থানাতেই আমি অভিযোগ দায়ের করব।"
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাষ্ট্রবিরোধী কথাও বলেছেন। এমনই প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। গুজরাটে না হয়ে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা কলকাতার ইডেন বা মুম্বইয়ে হলে ইন্ডিয়া জিততে পারত। ভারতের ক্রিকেট দলের জার্সির রঙ গেরুয়া করে দেওয়া হচ্ছে। এই অভিযোগও করেছে৷ তৃণমূল সুপ্রিমো।
এই নিয়ে শুভেন্দু অধিকারী পালটা বক্তব্য রেখেছেন। তাঁর কথায়, এগুলো রাষ্ট্রবিরোধী কথা। ইউএপিএ আইনে অভিযোগ জানানো উচিত। এই নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতির একাংশ।












Click it and Unblock the Notifications