নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা?

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করা হলো শুভেন্দু অধিকারীকে।

বেশ কয়েকজন বিধায়ককে যেমন প্রার্থী করা হয়েছে, তেমনই বেশ কিছু নতুন মুখ রয়েছেন প্রার্থী তালিকায়। আজ প্রকাশিত তালিকায় নাম নেয় হিরণ চট্টোপাধ্যায়ের। খড়গপুর সদরে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। ময়নায় অশোক দিন্দাকে প্রার্থী করা হয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক বিজেপির প্রথম দফায় ১৪৪ জনের প্রার্থী তালিকা:

সুকুমার রায় (কোচবিহার উত্তর), সাবিত্রী বর্মণ (শীতলকুচি), অজয় রায় (দিনহাটা), মালতী রাভা রায় (তুফানগঞ্জ), মনোজ কুমার ওরাওঁ (কুমারগ্রাম), বিশাল লামা (কালচিনি), পরিতোষ দাস (আলিপুরদুয়ার), দীপক বর্মণ (ফালাকাটা), শিখা চট্টোপাধ্যায় (ডাবগ্রাম-ফুলবাড়ি), পুনা ভেংরা (নাগরাকাটা), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), শংকর ঘোষ (শিলিগুড়ি), দুর্গা মুর্মু (ফাঁসিদেওয়া), সরজিৎ বিশ্বাস (গোয়ালপোখর), মনোজ জৈন (চাকুলিয়া), বিরাজ বিশ্বাস (করণদিঘি), উৎপল মহারাজ (কালিয়াগঞ্জ), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), তাপস চন্দ্র রায় (কুশমণ্ডি), শুভেন্দু সরকার (কুমারগঞ্জ), বিদ্যুৎ রায় (বালুরঘাট), বুধরাই টুডু (তপন), সত্যেন্দ্রনাথ রায় (গঙ্গারামপুর), দেবব্রত মজুমদার (হরিরামপুর), জোয়েল মুর্মু (হবিবপুর), চিন্ময় দেব বর্মণ (গাজোল), রতন দাস (চাঁচল), আশিস দাস (মালতীপুর), অভিষেক সিংহানিয়া (রতুয়া), গৌরচন্দ্র মণ্ডল (মানিকচক), গোপালচন্দ্র সাহা (মালদহ), নিবারণ ঘোষ (মোথাবাড়ি), অভিরাজ চৌধুরী (সুজাপুর), মহাবীর ঘোষ (সুতি), সুরজিৎ পোদ্দার (রঘুনাথগঞ্জ), অমর কুমার দাস (লালগোলা), ভাস্কর সরকার (ভগবানগোলা), গৌরীশংকর ঘোষ (মুর্শিদাবাদ), বাপন ঘোষ (রেজিনগর), ভরত কুমার ঝাওয়ার (বেলডাঙা), সুব্রত মৈত্র (বহরমপুর), তন্ময় বিশ্বাস (হরিহরপাড়া), রানা মণ্ডল (নওদা), নন্দদুলাল পাল (ডোমকল), নবকুমার সরকার (জলঙ্গি), সমরেন্দ্রনাথ ঘোষ (করিমপুর), অনিমা দত্ত (পলাশিপাড়া), বাপন ঘোষ (কালীগঞ্জ), পার্থসারথি চট্টোপাধ্যায় (রানাঘাট উত্তর-পশ্চিম), অসীম বিশ্বাস (রানাঘাট উত্তর-পূর্ব), বঙ্কিমচন্দ্র ঘোষ (চাকদহ), অসীমকুমার সরকার (হরিণঘাটা), সুকৃতি সরকার (বাদুড়িয়া), অরিন্দম দে (আমডাঙা), সুমিত্র চট্টোপাধ্যায় (নৈহাটি), পবন কুমার সিং (ভাটপাড়া), সজল ঘোষ (বরানগর), তরুণকান্তি ঘোষ (দেগঙ্গা), নারায়ণচন্দ্র মণ্ডল (বসিরহাট উত্তর), বিকাশ সর্দার (বাসন্তী), মাধবী মহলদার (কুলতলি), অসিত কুমার হালদার (পাথরপ্রতিমা), দীপঙ্কর জানা (কাকদ্বীপ), পলাশ রাণা (রায়দিঘি), অসীম সাপুই (ক্যানিং পূর্ব), দীপক কুমার হালদার (ডায়মন্ড হারবার), অগ্নিশ্বর নস্কর (বিষ্ণুপুর), তরুণ কুমার আদক (বজবজ), বীর বাহাদুর সিং (মেটিয়াব্রুজ), শুভেন্দু অধিকারী (ভবানীপুর), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), উমেশ রাই (হাওড়া উত্তর), রুদ্রনীল ঘোষ (শিবপুর), স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ (উলুবেড়িয়া দক্ষিণ), অমিত সামন্ত (আমতা), গোবিন্দ হাজরা (ডোমজুড়), স্বরাজ ঘোষ (সপ্তগ্রাম), সন্তু পান (তারকেশ্বর), বিমান ঘোষ (পুরশুঁড়া), হেমন্ত বাগ (আরামবাগ), প্রশান্ত দিঘর (গোঘাট), সুশান্ত ঘোষ (খানাকুল), সুব্রত মাইতি (পাঁশকুড়া পূর্ব), সিন্টু সেনাপতি (পাঁশকুড়া পশ্চিম), অশোক দিন্দা (ময়না), সুভাষ পাঁজা (মহিষাদল), প্রদীপ কুমার বিজলি (হলদিয়া), শুভেন্দু অধিকারী (নন্দীগ্রাম), তপন মাইতি (পটাশপুর), সুমিতা সিনহা (কাঁথি উত্তর), অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ), চন্দ্রশেখর মণ্ডল (রামনগর), অজিত কুমার জানা (দাঁতন), অমিয় কিস্কু (নয়াগ্রাম), রাজেশ মাহাত (গোপীবল্লভপুর), লক্ষ্মীকান্ত সাহু (ঝাড়গ্রাম), ভদ্রা হেমব্রম (কেশিয়ারি), দিলীপ ঘোষ (খড়গপুর সদর), রমাপ্রসাদ গিরি (নারায়ণগড়), অমল পাণ্ডা (সবং), তপন ভুঁইয়া (খড়গপুর), শুভাশিস ওম (ডেবরা), তপন দত্ত (দাসপুর), শীতল কপাট (ঘাটাল), সুকান্ত দোলুই (চন্দ্রকোণা), বিমান মাহাত (শালবনী), শুভেন্দু সামন্ত (কেশপুর), ডা. প্রণত টুডু (বিনপুর), লবসেন বাস্কে (বান্দোয়ান), জলধর মাহাত (বলরামপুর), ময়না মুর্মু (মানবাজার), কমলকান্ত হাঁসদা (কাশীপুর), নদিয়ার চাঁদ বাউড়ি (পারা), মামণি বাউড়ি (রঘুনাথপুর), চন্দনা বাউড়ি (শালতোড়া), সত্যনারায়ণ মুখোপাধ্যায় (ছাতনা), ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ), ক্ষেত্রমোহন হাঁসদা (রাইপুর), শৌভিক পাত্র (তালড্যাংরা), বিলেশ্বর সিংহ (বড়জোড়া), অমরনাথ শাখা (ওন্দা), লক্ষ্মীকান্ত মজুমদার (কোতুলপুর), নির্মল কুমার ধারা (ইন্দাস), দিবাকর ঘরামি (সোনামুখী), সুভাষ পাত্র (রায়না), অরুণ হালদার (জামালপুর), সৈকত পাঁজা (মন্তেশ্বর), সঞ্জয় দাস (বর্ধমান উত্তর), সৌমেন কার্ফা (ভাতার), অনাদি ঘোষ (কেতুগ্রাম), কলিতা মাঝি (আউশগ্রাম), জিতেন্দ্র কুমার তিওয়ারি (পাণ্ডবেশ্বর), চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় (দুর্গাপুর পূর্ব), লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই (দুর্গাপুর পশ্চিম), ড. বিজন মুখোপাধ্য়ায় (জামুড়িয়া), অগ্নিমিত্রা পল (আসানসোল দক্ষিণ), কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় (আসানসোল উত্তর), অজয় কুমার পোদ্দার (কুলটি), অনুপ কুমার সাহা (দুবরাজপুর), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), দিলীপ কুমার ঘোষ (বোলপুর), খোকন দাস (নানুর), দুধকুমার মণ্ডল (ময়ুরেশ্বর), নিখিল বন্দ্যোপাধ্যায় (হাঁসন)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+