বিজেপি মুসলিম-বিরোধী নয়, তৃণমূলই ধর্ম নিয়ে রাজনীতি করে, মন্তব্য শুভেন্দুর

তিনি বা তাঁর দল বিজেপি- কেউই মুসলিমদের বিরোধী নয়। এ কথা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসই মুসলিমদের 'ভোটব্যাঙ্ক' হিসেবে ব্যবহার করে।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বিজেপির 'পরিবর্তন যাত্রা' কর্মসূচির অংশ হিসেবে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন শুভেন্দু। সেখানেই তিনি অভিযোগ করেন যে, তৃণমূল সাম্প্রদায়িক রাজনীতিতে জড়িত এবং এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মকে উস্কে দেয়।

শুভেন্দু বলেন, "তৃণমূল একটি মিথ্যা আখ্যান তৈরি করেছে এবং এমন ধারণা দিয়েছে যে, বিজেপি মুসলিম-বিরোধী। যদিও আমরা কেবল সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির পক্ষে। আমরা কখনও মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে দেখিনি।"

শুভেন্দু আরও বলেন, "বিজেপি-শাসিত রাজ্যগুলিতে এবং দেশে মুসলিমদের জন্য গৃহীত উন্নয়নমূলক পদক্ষেপগুলি দেখুন। ভারতীয় মুসলিমরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (SIR) সমর্থন করছেন, যা শুধুমাত্র অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অভিবাসীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে করা হয়েছে।

শুভেন্দু বলেন, "এসআইআর কার্বলিক অ্যাসিডের মতো, যা 'জিহাদি' সাপদের তাদের গর্ত থেকে বের করে দেবে। যাঁরা তৃণমূলের সমর্থনে অবৈধভাবে এখানে বসবাস করছেন, দয়া করে এখনই চলে যান, আমরা আপনাদের আটকাব না। দক্ষিণ ২৪ পরগনায় যাঁরা ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাঁদের এবার নিজেদের পথ পরিবর্তন করার সময় এসেছে। অন্যথায়, আপনারা জনগণের রোষের মুখে পড়বেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+