মতপার্থক্য! বালুমাটির শুভেন্দু বিরোধী দলনেতা হয়েই খারিজ করলেন লালমাটির দিলীপের তত্ত্ব

মতপার্থক্য! বালুমাটির শুভেন্দু বিরোধী দলনেতা হয়েই খারিজ করলেন লালমাটির দিলীপের তত্ত্ব

একুশের ভোট শুরুর প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী ডাবল ইঞ্জিন সরকার গড়ার নিদান দিয়েছিলেন। বলেছিলেন, বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ যখন এক হয়েছি বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হবেই। আদতে তা হয়নি, বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরোধী দল হয়েই। আর তারপরই উভয়ে ভিন্নমত পোষণ করেছেন।

শুভেন্দুর ভিন্নমত পোষণ বিধানসভা বয়কট প্রসঙ্গে

শুভেন্দুর ভিন্নমত পোষণ বিধানসভা বয়কট প্রসঙ্গে

রাজ্যে ফের মমতার সরকারের প্রতিষ্ঠার পর বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা হয়েই যে নিদান দিয়েছেন দলের বিধায়কদের উদ্দেশ্যে, তাতেই স্পষ্ট হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতানৈক্য। শুভেন্দু ভিন্নমত পোষণ করেছেন বিধানসভা বয়কট প্রসঙ্গে।

বিধানসভা বয়কট করার নিদান দিয়েছিলেন দিলীপ

বিধানসভা বয়কট করার নিদান দিয়েছিলেন দিলীপ

৭২ ঘণ্টা আগে বিজেপির বিধায়করা বিধানসভায় শপথ নেওয়ার পরই বিজেপির রাজ্য সভাপতি পরিষদীয় দলের বৈঠকে হুঙ্কার দিয়ে জানিয়েছিলেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ না হলে বিধানসভা অধিবেশনে যোগ দেবেন না বিজেপি বিধায়করা। বিধানসভা বয়কট করার নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ।

দিলীপের তত্ত্ব নস্যাৎ, অধিবেশনে উপস্থিতির বার্তা

দিলীপের তত্ত্ব নস্যাৎ, অধিবেশনে উপস্থিতির বার্তা

সোমবার বিজেপির তরফে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়। তারপর তিনি দিলীপ ঘোষের নিদানের ভিন্ন সুরে জানিয়ে দেন, গণতান্ত্রিক শিষ্টাচার মেনে বিধানসভা অধিবেশনে অংশ নেবেন বিজেপি বিধায়করা। দিলীপের তত্ত্ব নস্যাৎ করে তিনি বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকার বার্তাই দেন।

বিধানসভা বয়কটের সিদ্ধান্তের কড়া সমালোচনা

বিধানসভা বয়কটের সিদ্ধান্তের কড়া সমালোচনা

রাজ্যে বিজেপি বিরোধী দল হিসেবে উঠে আসার পর বিধানসভা বয়কটের নিদান ভালোভাবে নেয়নি রাজনৈতিক মহল। বিগত বিধানসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকেও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়। এরপরই শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা হয়ে দিলীপ ঘোষের নিদান খারিজ করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+