দুর্গাপুরে গণধর্ষণই হয়েছে, আড়াল করার তত্ত্ব দিতে অতি সক্রিয় মমতার পুলিশ, অভিযোগ শুভেন্দুর

দুর্গাপুরের ধর্ষণকাণ্ডে সত্যকে অবদমিত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার এমনই গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে নির্যাতিতার পরিবার। পুলিশের অতিসক্রিয়তার দেখেই সন্দেহ প্রকাশ করলেন শুভেন্দু।

আজ শুভেন্দু বলেন, সজ্জন ঝুনঝুনওয়ালাকে দিয়ে গণধর্ষণকে ধর্ষণ দেখানো হচ্ছে। নির্যাতিতার সহপাঠী বন্ধু হয়তো এই ঘটনায় যুক্ত। কিন্তু তাঁকে অভিযুক্ত করে জেহাদি ধর্ষকদের খালাস করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও প্রশাসন। পুলিশ কেন এত অতি সক্রিয়? পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাংবাদিক বৈঠক করছেন একটি বিশেষ সম্প্রদায়ের ধর্ষক, জেহাদিদের বাঁচানোর জন্য।

উল্লেখ্য, দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আগেই বলেছেন যে, যে পাঁচ অভিযুক্তকে প্রথমে গ্রেফতার করা হয়েছে তাদেরই একজন ধর্ষণ করেছে। বাকিদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তারপরই শুভেন্দুর এদিনের এই বক্তব্য গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করল।

শুভেন্দু এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও পোস্ট করেছেন। সেই প্রসঙ্গ টেনে তিনি এদিন বলেন, একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীদের স্রেফ ভোটব্যাঙ্কের জন্য ছাড় দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লা চৌধুরীরা। চোপড়া থেকে বর্ধমানে তাই এরই ধরনের ঘটনা ঘটছে। তা চেপেও রাখা হচ্ছে। দুষ্কৃতীদের নাম শুনে কিছুই করে না পুলিশ। বর্ধমানের ঘটনা চাপার চেষ্টা হয়েছিল, আমি প্রকাশ করে দিলাম। পুলিশের তদন্ত করা উচিত।

শুভেন্দু এক্স হ্যান্ডলে লেখেন, "আবারও পশ্চিমবঙ্গে "ক্যাঙ্গারু কোর্ট"/ সালিশি সভার নামে চলল তৃণমূল নেতার দাদাগিরি।

তৃণমূলের মস্তান নেতার কীর্তি, বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা শেখ কালো অমিত রায় নামে একজন ব্যক্তিকে বেধড়ক মারধর করছে। ভিডিওতে দেখা যাচ্ছে মার খাওয়া অমিত রায় প্রাণ বাঁচাতে মরিয়া ভাবে অনুনয় বিনয় করছেন তবু মার থামছে না। বড় তলোয়ার নিয়ে মারা হচ্ছে। আইনের শাসন নেই, শাসক তৃণমূলের শাসন অব্যাহত।

কখনো উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যভিচারের অভিযোগ তুলে মহিলাকে প্রকাশ্যে নির্মমভাবে পেটায় তৃণমূল কংগ্রেসের রত্ন তাজিমুল ইসলাম ওরফে জেসিবি।

কখনো আবার রাজারহাট বিষ্ণুপুর এক নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধর করে তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর।

আবার মালদহের হরিশ্চন্দ্রপুরের রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াউল হক সালিশি সভা বসিয়ে খোদ পুলিশ কর্মীদের মার খাওয়ায়!

আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত ভিডিওতে আইন হাতে তুলে নিতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। এরকম চলতে থাকলে বর্তমান পশ্চিমবঙ্গ ব্রিটিশ ও মোগল শাসনের বর্বরতাকেও হার মানাবে।"

এদিন জল-জমি-জঙ্গল ও নারীদের ইজ্জত লুঠেরা হিসেবে তৃণমূলকে অভিযুক্ত করে সরকারের বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ মিছিল করল কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং অবধি। তাতে অংশ নেওয়ার পর শুভেন্দু বলেন, খগেন মুর্মুর উপর হামলা চলেছে। আদিবাসীদের উপর এমন নির্যাতন সহ্য করা হবে না। আজ বড় মিছিল হলো কলকাতায়। দিওয়ালির পর জেলায় জেলায়, আদিবাসী গ্রামগুলিতে মিছিল হবে। আদিবাসীদের নিয়ে মমতাকে হঠানোর কর্মসূচি চলবে। সুবল সোরেনের মৃত্যুর জন্য দায়ী মমতা। তাঁকে পিটিয়ে মেরেছে পুলিশ। রামপুরহাটেও অত্যাচার করে খুন করা হয়েছে আদিবাসী পরিবারের সদস্যকে। ইনসাফ মেলেনি। আদিবাসীরা রাগে ফুঁসছেন। এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+