বেহালায় থাকে, শালবনিতে বিনিয়োগ, ঘোষণা স্পেনে গিয়ে! সৌরভের ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর
স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি । সেখানে গিয়ে সৌরভ ঘোষণা করেছেন যে তিনি শালবনিতে শিল্পায়নের ক্ষেত্রে বিনিয়োগ করতে চান।
শালবনির জন্য সৌরভ গাঙ্গুলির এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন রাজ্য সরকার এবং শিল্পপতিরা। সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভকে সামনে রেখে রাজ্যের প্রতি ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন বেহালায় থাকেন, শালবনিতে ইনভেস্ট করবেন। তাহলে স্পেনে গিয়ে সেই কথা ঘোষণা করতে হচ্ছে কেন? উন্মাদনার সরকার চলছে এ রাজ্যে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই আক্রমণ রাজ্য সরকারের পাশাপাশি কিছুটা ইঙ্গিতপূর্ণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও। কারণ মুখ্যমন্ত্রী সঙ্গে সফরে রয়েছেন সৌরভ। তিনি বেহালার বাসিন্দা, পশ্চিমবঙ্গের শালবনিতে ইনভেস্ট করতে চায়ে ইচ্ছা প্রকাশ করেছেন স্পেনে গিয়ে। শুভেন্দু অধিকারীর প্রশ্ন, কেন তাঁকে শালবনিতে ইনভেস্টের জন্য স্পেনে গিয়ে ঘোষণা করতে হল?
অর্থাৎ শুভেন্দু অধিকারী বলতে চাইলেন সৌরভ এরাজ্যের মানুষ, রাজ্যেই থাকেন, কিন্তু রাজ্যের জন্য শিল্পায়নের ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করতে কেনই বা তাঁকে স্পেনে যেতে হোল। তাহলে কি রাজ্যে সেই ইনভেস্টের কথা ঘোষণার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হয়েছিল সৌরভের জন্য।

এর প্রধান কারণ হিসেবে রাজ্য সরকারকে দায়ী করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কাছে বর্তমান রাজ্য সরকার চালানোর যে প্রক্রিয়া সেটা যথেষ্টই উন্মাদনার। তাই হয়তো ইনভেস্টের কথা এই রাজ্যে ঘোষণা করতে পারছিলেন না সৌরভ। ফলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের সরকারকে উন্মাদের সরকার বলেও কটাক্ষ করেন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্মদিনে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেওয়ার পরেই এদিন এইধরনের মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications