কেন্দ্রীয় তহবিলের 'জাস্ট ইন টাইম' মোডই সঠিক পদক্ষেপ! অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিকে স্বাগত শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: এদিন সোশ্যাল মিডিয়া পোস্ট করে কেন্দ্রের প্রকল্পে অর্থ বরাদ্দে জাস্ট ইন মোডকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের ই-প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যগুলিকে অর্থ বরাদ্দ করা হবে।

কেন্দ্রের এই নতুন পদক্ষেপে শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্য রাজ্যগুলিরও যখন প্রয়োজন তখন টাকা পাবে। তবে আগের মতো আর অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না। ফলে অ্যাকাউন্টে ফেরে রেখে যে বিপুল পরিমাণ সুদ রাজ্য সরকারগুলির কোষাগারকে পূর্ণ করত তা আর হবে না নতুন পদ্ধতিতে।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা বলেছেন, কেন্দ্রীয় তহবিলের জাস্ট ইন টাইম রিলিজ এবং সিঙ্গল নোডাল এজেন্সি-এর মাধ্যমে পর্যবেক্ষণ, যা শেষ ব্যবহারকারী পর্যন্ত তহবিলগুলিকে ট্র্যাক করবে। কেন্দ্রীয় সরকার যে টাকা খরচ করে তার পুরো হিসেব আরও ভাল করে পাওয়া যাবে।

রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রতি কটাক্ষ করে তিনি বলেছেন, এই সরকার অনৈতিকভাবে তহবিল সরানো, ইচ্ছাকৃতভাবে অ্যাকাউন্ট অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা, প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে কোটি কোটি টাকা সুদ উপার্জন করা থেকে বঞ্চিত হবে।

তিনি আরও বলেছেন, এখন থেকে কেন্দ্রীয় তহবিল তখনই পাওয়া যাবে, যখন রাজ্য সরকার তাদের ভাগের টাকা বরাদ্দ করবে। প্রসঙ্গত বলে রাখা ভাল আপাতত কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পগুলির ক্ষেত্রে নিয়ম চালু হলেও, ভবিষ্যতে কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পে এই ব্যবস্থা দ্রুত চালু হবে।

প্রশাসনিক কর্তারা বলেছেন, সম্প্রতি এই রাজ্যে এক খাতের টাকা অন্যখাতে ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। রেল দুর্ঘটনার পরে ক্ষতিপূরণের টাকা দিতে মিড-ডে মিলের টাকা ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়াও অব্যবহৃত টাকা অ্যাকাউন্টে ফেলে রেখে বিপুল পরিমাণ সুদও ব্যবহার করেছে রাজ্য সরকার। এই দুই কাজ এবার যে কোনও রাজ্য সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+