Suvendu Adhikari: সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত শুভেন্দুর! বিরোধী দলনেতার দাবি, "মুর্শিদাবাদে কাশ্মীর মডেল চলছে"

Suvendu Adhikari: মুর্শিদাবাদের হিংসার পর এখনও স্থিতাবস্থা ফেরেনি। ভিটেমাটি হারিয়ে ভয়ে কাঁটা হিন্দুরা। এমতাবস্থায় রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর। ঘরছাড়াদের পাশে দাঁড়ানো ও ত্রাণ দিয়ে সাহায্য করাই এখন অগ্রাধিকার বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। গোটা মুর্শিদাবাদে কাশ্মীরের মতো হিন্দু শূন্য করার প্রয়াস চালানো হয়েছে বলেও বিস্ফোরক দাবি নন্দীগ্রামের বিধায়কের।

মুর্শিদাবাদে প্রায় ১০ হাজার হিন্দু ঘরছাড়া বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। এই অবস্থায় আগামী ১০ মে পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি না করার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। শুভেন্দু স্পষ্টতই জানান, "রাজনীতি পরে হবে। আগে ঘরছাড়াদের পাশে দাঁড়ানোটা জরুরি। আর্জেন্ট কিছু হলে অবশ্যই করব। জরুরি অবস্থায় বিরোধী দলনেতা তো ঘরে থাকতে পারে না। তবে এখন এদের পাশে দাঁড়াব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।"

suvendu adhikari

মঙ্গলবার তাই কৃষ্ণনগরে দলীয় কর্মসূচি না করার সিদ্ধান্ত জেলা বিজেপিকে জানিয়েছেন বলে দাবি শুভেন্দুর। মুর্শিদাবাদে ঘরছাড়া হিন্দুদের পুনর্বাসন অগ্রাধিকার তাঁর। বিরোধী দলনেতা বলেন, "আমার ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা বাড়ি ধরে ধরে হিন্দুদের পাশে দাঁড়ানো। খোলা হাওয়ার তরফে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হবে, ত্রিপল থেকে শুরু করে মোবাইল দেওয়া হবে। যাদের বাড়িঘর পুড়ে গিয়েছে, তাদের বাড়ি করে দেব। যাদের গরু ছাগল তুলে নিয়ে গিয়েছে, তাদেরও চিন্তার কিছু নেই। আমাদের সঙ্গে বহু লোক রয়েছে। একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে। সারা পৃথিবী থেকে রেসপন্স পাচ্ছি। যাদের ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই, তারাও সাহায্যে এগিয়ে আসছেন।"

এরপরই বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। বলেন, "কোণা এক্সপ্রেসওয়েতে গাড়িতে শিবমূর্তি থাকায় কাঁচে উঠে লাথি মেরেছে। রামলীলা ময়দানের কাছে বাস থেকে ধ্বজা খোলানো হয়েছে। তালতলা থানার কড়েয়াতে তারকেশ্বরের জলযাত্রীদের গাড়ির উপর আক্রমণ করা হয়েছে। সিদ্দিকুল্লারা কলকাতা টাইট করব বললে কোনও ব্যবস্থা হয় না।"

Take a Poll

শুভেন্দু বলেন, "আমার করা মামলায় যে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে ১১ হাজার ১৮৫টা সাইবার ক্রাইমের কেস করা হয়েছে। মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ নিয়ে যারা পোস্ট করেছে, যারা আমার পোস্ট শেয়ার লাইক কমেন্ট করেছে, তাদের বেছে বেছে কেস দিয়েছে। মনোজ ভার্মা রাজীব কুমারদের এটাই কাজ। তারপরেও বলবেন স্বাধীনতা আছে? হয় হিন্দু থাকবে, নয় মুসলিম লিগ ২ মমতা থাকবে। ডু অর ডাই।"

হিংসার জেরে সামশেরগঞ্জে বাবা ছেলে খুন হন। সেনিয়ে মমতাকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, "আনিস খানের জন্য ইনসাফ যাত্রা করেন, আমিও বিধানসভায় প্রতিবাদ জানিয়েছিলা। তাহলে হরগোবিন্দ চন্দন খুনে প্রতিবাদ করেননি কেন? উল্টে বললেন শুভেন্দুকে গিয়ে গ্রেফতার করুন। পরিবারের লোক বলল হিন্দু হওয়ার জন্যে মুসলিম গুন্ডারা খুন করেছে।"

হরগোবিন্দদের পরিবার সিপিএম সমর্থক বলে দাবি বামেদের। এদিন শুভেন্দু বলেন, "সেলিম সাহেবকে পাংচার করে দিয়েছে সিপিএমরাই। ব্রিগেডের মঞ্চ হরগোবিন্দ চন্দনের নামে উৎসর্গ করুন। ২ মিনিট নীরবতা পালন করুন। কোচবিহার থেকে কাকদ্বীপ ইনসাফ যাত্রা করুন।" ঘরছাড়া হিন্দুদের নিয়ে শুভেন্দুর দাবি, "যে প্যানিকটা তারা দেখেছেন, সরকার যতক্ষণ না কোনও কড়া পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ তাদের আস্থা ফেরানো মুশকিল।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+