বডি ল্যাঙ্গুয়েজে নার্ভাসনেস, আতঙ্কে রয়েছেন! মমতাকে নিশানায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

যদি প্রাক্তন করতে না পারি, তাহলে রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবো। এদিন এমনটাই চ্যালেঞ্জ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিকৃত করেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, অমিত শাহ সরকারি অনুষ্ঠানে সেরকম কিছুই বলেননি।

রাজ্যে আর্থিক সংকটের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে সরকারি অর্থ খরচ করার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলায় এখনো পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে করা মামলায় ৫০ কোটি টাকা খরচ করেছেন বলেও দাবি করেছেন তিনি। তারপরেও ছটি মামলার মধ্যে পাঁচটি হেরেছেন।

Suvendu Adhikari

দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীকে নাম না করে ডাকু বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারও জবাব দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনের লড়াইয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উস্কানিমূলক কথার ব্যাপারে যতদূর যেতে হয় যাবেন, বলেছেন শুভেন্দু অধিকারী।

যত বেশি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করবেন, তত বেশি জনবিচ্ছিন্ন হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি। তাঁর বডি ল্যাঙ্গুয়েজে নার্ভাসনেস রয়েছে। এছাড়াও তিনি ফিয়ার সাইকোসিসে ভুগছেন বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

অমিত শাহকে ফোন নিয়ে শুভেন্দু অধিকারী এদিন চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছেন ৪ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যান্ডফোনের রেকর্ড পেতে আদালতে তিনি আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে তা জনসমক্ষে আনা হবে না, যা হওয়ার আদালতেই হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

মুখ্যমন্ত্রীকে অপরাজেয় এবং আনচ্যালেঞ্জড বলে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁকে তিনি হারিয়েছেন। এরপর তাঁকে প্রাক্তন করেই ছাড়বেন বলেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের দেওয়া আইনি নোটিশের উত্তর শুক্রবার দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+