মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে এসটিএফের হাতে গ্রেফতার অভিযুক্ত

আল কায়েদার নাম করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় গার্ডেনরিচ থেকে এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ। ভবানীপুর থানায় ওই হুমকি মেলটি আসে। তদন্তে নেমে এসটিএফ অভিযুক্তকে পাকড়াও করেছে।

এসটিএফের যুগ্ম কমিশনার জানান, গত বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ভবানীপুর থানায় ইমেলটি আসে। একজন মহিলার নামে পাঠানো ওই হুমকি বার্তায় উল্লেখ করা হয়, সে আল কায়েদা সংগঠনের সঙ্গে যুক্ত এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করা হচ্ছে।

তদন্ত ও চিরুনি তল্লাশির পর হাসনেন আলি নামে ওই যুবককে গার্ডেনরিচ থেকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, জেরায় সে হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে। ধৃত যুবক জানিয়েছে, এক মহিলার সঙ্গে তাঁর শত্রুতা ছিল। সেই মহিলাকে ফাঁসাতে সে তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে এই ভুয়ো হুমকি পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+