Suvendu Adhikari: লালবাজারে নালিশ ঠুকতে হাজির শুভেন্দু, কার বিরুদ্ধে কী অভিযোগ করলেন তিনি
লোকসভা ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে কুকথার রাজনীতি। বিজেপি-তৃণমূল পাল্লা দিয়ে একে অপরকে আক্রমণ করে চলেছেন। এবার অপপ্রচার এবং ভাবমূর্তিতে আঘাত হানার অভিযোগে লালবাজারে নালিশ ঠুকলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি অভিযোগ করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে কুকথা বলে ভুল কতথ্য তুলে ধরে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই তালিকা বাম-কংগ্রেস-আইএসএফও রয়েছে।

গতকালই দিলীপ ঘোষকে এবং হিরণকে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তার পরেই সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষকে নিশানা করেন। এবং নির্বাচন কমিশনে গিয়ে নালিশ করেছিলেন তাঁরা। তারপরেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন।
দিলীপ ঘোষ পাল্টা তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা একাধিকবার আক্রমণ শানিয়েছেন। দিলীপের এই মন্তব্যের পাল্টা জবাবে কুণাল ঘোষ বলেছিুলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বাবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।
একাধিক শাসক দলের নেতারা একাধিকবার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। সেকারণেই এবার সরাসরি লালবাজারে নালিশ ঠুকেছেন তিনি। রাজনীতির নামে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে শাসক এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে ভুল খবর প্রচার করে তাঁর ভাবমূর্তিতে আঘাত হানা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications