Suvendu Adhikari-Dilip Ghosh: বঙ্গ বিজেপিতে নয়া সমীকরণ! বিধানসভায় দিলীপ ঘোষের জন্মদিন পালন শুভেন্দুর

Suvendu Adhikari-Dilip Ghosh: লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল হয়নি বঙ্গ বিজেপির। অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেট তো দূর, গতবারের ১৮ টি আসন সংখ্যা ছুঁতে পারেনি সুকান্ত-শুভেন্দু জুটি। আর এই ফলাফল সামনে আসতেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ দেখা দিয়েছে।

একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। এমনকি নাম না করে শুভেন্দু অধিকারীকেও বার্তা দেন। পাল্টা বার্তা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মধ্যেই বঙ্গ বিধানসভায় অন্য ছবি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari-Dilip Ghosh) ।

Suvendu Adhikari-Dilip Ghosh

আজ বৃহস্পতিবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির জন্মদিন। সকালেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা। এমনকি শোনা যায়, বিধানসভাতেও আসার জন্য অনুরোধ করেছিলেন।

সেই মতো এদিন দুপুরে বিধানসভায় পৌঁছন প্রাক্তন সাংসদ। সোজা চলে যান বিরোধী দলনেতার ঘরে। আর সেখানেই রীতিমত 'ধুমধাম' করে দিলীপ ঘোষের জন্মদিল পালন করা হয়। উপস্থিত ছিলেন সমস্ত বিধায়করা। সেখানেই বর্ষীয়ান নেতাকে গেরুয়া উত্তরীয় পড়িয়ে দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

শুধু তাই নয়, নিজে হাতে মিষ্টি খাওয়াতেও দেখা যায়। শুধু শুভেন্দুই নন, অন্যান্য বিজেপি বিধায়করা একে একে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা দেন। এরপর তাৎপর্যপূর্ণ ভাবে দুজনকে বৈঠক করতেও দেখা যায়। তবে কি নিয়ে আলোচনা তা অবশ্য জানা যায়নি। তবে এক ফ্রেমে এভাবে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ছবি ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা।

এমনকি বঙ্গ বিজেপিতে কী নয়া সমীকরণ? তাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। বিধানসভায় অধিবেশন চলাকালীন দিলীপ ঘোষ আগেও এসেছেন। কিন্তু বিরোধী দলনেতার ঘরে সে ভাবে যাননি। অন্যান্য সতীর্থদের সঙ্গে দেখা করেই ছলে গিয়েছে।

এই অবস্থায় লোকসভা নির্বাচনের ফলাফলের পরেও বঙ্গ বিজেপিতে সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি সংগঠন নিয়ে জোর চর্চা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন বিজেপির বর্তমান সভাপতি। এই অবস্থায় বঙ্গ বিজেপির নয়া দায়িত্বে কে তা নিয়ে জল্পনা রয়েছে।

রাজ্য সভাপতি পদে একাধিক নাম সামনে আসছে। প্রথমেই রয়েছে দিলীপ ঘোষের নাম। অনেকেই চাইছেন রাজ্য সভাপতি পদে ফের একবার তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। তাঁর সময়কালেই বঙ্গ বিজেপিতে বড় উত্থান হয়। ১৮ টি লোকসভা আসন থেকে বঙ্গ বিধানসভায় শক্তি বৃদ্ধি।

অনেকের দাবি, দিলীপ ঘোষের সময়কালেই বঙ্গ বিজেপি নয়া 'সূর্যদয়' দেখিয়েছিল। আর এই জল্পনার মধ্যেই শুভেন্দু অধিকারীর দিলীপ ঘোষের জন্মদিন পালন ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা। অনেকেই বলছেন, এবার কী দিলীপ-শুভেন্দু জোট দেখা যাবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+