Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের অবদান মুছতে চাইছেন মমতা! 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন নিয়ে নিশানা শুভেন্দুর
Suvendu Adhikari: মঙ্গলবার নববর্ষের দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়। আর এনিয়েই এবার শাসকদলকে নিশানা বিজেপির। নববর্ষে নয়, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের ঘোষণা করে এসেছে বিজেপি। এক্স হ্যান্ডেলে মমতাকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীও।
বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়েছে, নববর্ষে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে না বিজেপি। এর নেপথ্যের ইতিহাসও ব্যাখ্যা করেছে তারা। ১৯৪৭ সালে দেশভাগের সময় হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের ফলে বাঙালি হিন্দুদের জন্য পূর্ব পাকিস্তান থেকে আলাদা হয় পশ্চিমবঙ্গ। সে সালেরই ২০ জুন কলকাতায় আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার প্রস্তাব গৃহীত হয়েছিল। আর তাই সেই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে বিজেপি।

বঙ্গ বিজেপির তরফে ওই পোস্টে শেষে হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গের এই ইতিহাস কেউ যদি মুছে ফেলার বা নতুন করে রচনার চেষ্টা করেন, তাহলে প্রবল বিরোধিতা করা হবে। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সরাসরি মমতাকেই নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান মুছে ফেলার প্রবল চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নামে 'পশ্চিম' শব্দটি সরিয়ে ফেলতে চাইছে ওরা। অথচ ওই পশ্চিমবঙ্গ নামেই জড়িয়ে রয়েছে ইতিহাস। পূর্ব বঙ্গ থেকে হিন্দুরা এরাজ্যে এসে ঠাঁই নিয়েছিল। পরে পূর্ব বঙ্গ হয়ে যায় পূর্ব পাকিস্তান ও পরে হয় বাংলাদেশ।
শুভেন্দু স্পষ্টতই জানান, ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে বিজেপি। কিন্ত মমতা ও তার সাঙ্গপাঙ্গরা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের কথা বলেছেন। সংবাদপত্রের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দিল্লির বিজেপি সরকার পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে। সেই ছবি পোস্ট করে বিরোধী দলনেতা খবর ভুয়ো বলে অভিহিত করেন। তবে শুভেন্দুর দাবি, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিজেপি সরকার এসে ২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করবে।
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালে ২০ জুন বিজেপি বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপাল সিভি আনন্দ বোসও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন। আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাতে আমল না দিয়ে রাজভবনেও পালিত হয় পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান। পরে নবান্নে বৈঠক ডেকে পয়লা বৈশাখের দিন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন মমতা। বিজেপি বিরোধিতা সত্ত্বেও এই মর্মে প্রস্তাবও পাস করিয়ে নেয় রাজ্য সরকার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে?









Click it and Unblock the Notifications