'নামের সামনে কবে সর্বভারতীয় শব্দবন্ধ সরবে', তৃণমূলকে ট্যাগ করে প্রশ্ন শুভেন্দুর
জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে পাঁচটি আসন পেলেও ত্রিপুরা এবং মণিপুর বিধানসভা নির্বাচনে বিশেষ জায়গা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এরপরেই জাতীয় দলের তকমা থাকা নিয়ে একটা জল্পনা তৈরি হয়। আর সেই জল্পনাই সত্যি হল।
জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের মর্যাদা আর থাকল না তৃণমূলের। আর সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ইতিমধ্যে কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। আর এরপরেই কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা।

সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী! একযোগে তৃণমূলকে কটাক্ষ করছেন তাঁরা। এমনকি টাকা দিয়ে রাষ্ট্রীয় দল রাখা যায় না বলেও তোপ দিলীপ ঘোষের। তবে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল মুখ থুবড়ে পড়তেই জাতীয় দলের তকমা খারিজের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
কেন জাতীয় দল আর থাকবে না সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দেন তিনি। আজ কমিশন পদক্ষেপ নিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা।
শুধু তাই নয়, তৃণমূল জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে তখনই সোচ্চার হয়েছিলাম। আর আর এরপরেই এআইটিএমসিকে ট্যাগ করে শুভেন্দু অধিকারীর প্রশ্ন, নামের সামনে থেকে কবে সর্বভারতীয় শব্দবন্ধ সরাবে তৃণমূল?
I sincerely thank Hon'ble Chief Election Commissioner of India Shri @rajivkumarec Ji (IAS) & @ECISVEEP for derecognising @AITCofficial as a National Party.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 10, 2023
I raised this issue after Tripura Elections as TMC failed to fulfill the criteria.
When are you removing "AI" @AITCofficial? https://t.co/GJccot0ubx pic.twitter.com/qkHF2ZLmOs
শুধু শুভেন্দু অধিকারীই নয়, এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা হওয়ারই ছিল। গরু থেকে কয়লা পাচারের টাকাতে একাধিক ছোট রাজ্যে তৃণমূল গিয়েছিল। কিন্তু এই দলের উপর যে ভরসা রাখা যায় না তা আজ মানুষ বুঝে গিয়েছে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
তাঁর কথায়, মানুষ জানে দুর্নীতি এবং সন্ত্রাসের সরকার চালাচ্ছে তৃণমূল। সরকার মানুষকে ভরসা দিতে ব্যর্থ। এমনকি পশ্চিমবঙ্গেও এই সরকার বেশি দিন নেই বলেও টুইট সুকান্ত মজুমদারের।
কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষও। এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় দলের তকমা ধরে রাখতে অনেক টাকা খরচ করেছে তৃণমূল। ভোট পেয়েছে যদিও। কিন্তু তা ধরে রাখতে পারিনি বলে কটাক্ষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আর তা বলতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা এবং অবস্থার কথা তুলে ধরেন তিনি।

যদিও সূত্রের খবর জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আইনি পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে সৌগত রায়ের দাবি, একাধিক কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে তৃণমূল। এবার সমস্যা কাটিয়ে উঠবে বলে আশা তাঁর।












Click it and Unblock the Notifications