বাতিল হতে পারে পুর নির্বাচন? সূর্যকান্ত মিশ্রের দাবি কি মানবে নির্বাচন কমিশন ?
৭ পুরসভার নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য-রাজনীতি। বিশেষ করে ডোমকল, পূজালি এবং রায়গঞ্জ পুরসভার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব বিরোধীরা।
পুর নির্বাচন বাতিলের দাবি তুললেন সূর্যকান্ত মিশ্র। সিপিএম -এর রাজ্য সম্পাদকের অভিযোগ, যেভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে তাতে কেউ ঠিক করে ভোট দিতে পারেনি। বাইক বাহিনী দিয়ে বুথ দখলের প্রক্রিয়া চালেছে। ডোমকলে সিপিএম-এর ৩ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ভোটকর্মী এবং সংবাদমাধ্যমের উপরেও হামলার কড়া নিন্দা করেছেন সূর্যকান্ত।

ভোট বাতিল করে পুনঃনির্বাচন হলেও যে সেই ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হবে এমনটা মনে করছেন না সূর্যকান্ত। তাঁর মতে, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে। নাহলে এই পরিস্থিতির মোকাবিলা করা যাবে না। একটা, দুটো ভোট বাতিল করে এই পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আসবে না তাও বলেন সূর্যকান্ত। তাই সাধারণ মানুষকে সন্ত্রাস বিরোধী রাজনীতির জন্য একজোট হওয়ারও আহ্বান জানান তিনি। ২২ মে বামফ্রন্টের নবান্ন অভিযানে সাধারণ মানুষকে সামিল হওয়ার কথাও বলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক।












Click it and Unblock the Notifications