তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে চরম উত্তেজনার মাঝেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের অপেক্ষায় । রাজনৈতিক অন্দরে জল্পনার পারদ এখন চড়ছে তুঙ্গে, কারা পাচ্ছেন টিকিট, আর কারা ছিটকে যাচ্ছেন, সেই হিসেব কষতেই ব্যস্ত রাজ্যের শাসক শিবির থেকে বিরোধীরা।
দলীয় সূত্রে খবর, আজই ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। পুরনোদের মধ্যে একাধিক মুখ বাদ পড়তে পারেন, অন্যদিকে জায়গা পেতে পারেন নতুন ও চমকপ্রদ প্রার্থী।

বিশেষ করে নতুন প্রজন্মকে সামনে আনার কৌশল স্পষ্ট হতে পারে এই তালিকায়। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ঘুরছে ৠতব্রত বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের নাম। পাশাপাশি তারকা প্রার্থী হিসেবেও চমক রাখতে পারে শাসকদল। গায়িকা ইমন চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েে নাম জোরালভাবে ঘুরছে রাজনৈতিক মহলে।
তরুণ মুখের উপর জোর দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই তালিকায় উঠে আসছে তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জয়া দত্তর নাম। একই সঙ্গে কিছু প্রার্থীর ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তনের ইঙ্গিতও মিলছে, যা তালিকাকে আরও চমকপ্রদ করে তুলতে পারে।
সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেহালা পশ্চিম। এই কেন্দ্রে বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট না দেওয়ার সম্ভাবনা প্রবল বলেই খবর। নিয়োগ দুর্নীতি মামলায় জড়ানোর পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর পরিবর্তে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা।
অন্যদিকে সোনারপুর কেন্দ্র নিয়েও ধোঁয়াশা কাটেনি। বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। একাধিক বিতর্কে জড়ানোর কারণে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলেই ধারণা।
বারাসতেও বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অভিনেতা রাজনীতিক চিরঞ্জিত চক্রবর্তীর পরিবর্তে প্রার্থী করা হতে পারে সব্যসাচী দত্ত কে এমন গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের এবারের প্রার্থী তালিকা শুধু নাম ঘোষণাই নয়, বরং ভোটের আগে রাজনৈতিক বার্তাও বহন করতে চলেছে, যেখানে নতুন মুখ, কৌশলগত বদল ও বিতর্কিতদের ছাঁটাই সহ সবকিছুরই মিশেল থাকতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications