Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SC Setback For Mamata: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, রামনবমীতে অশান্তির ঘটনায় এনআইএ তদন্ত বহাল

SC Setback For Mamata: রামনবমীতে বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় এনআইএ-কে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

আজ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বড়সড় ধাক্কা খেল। রামনবমী কাণ্ডে এনআইএ তদন্তই বহাল রাখল শীর্ষ আদালত। খারিজ হয়ে গেল রাজ্য সরকারের স্পেশাল লিভ পিটিশন।

SC Setback For Mamata: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ রাজ্য সরকারের এসএলপি খারিজ করে দিতেই এনআইএ-র তদন্তের পথ প্রশস্ত হয়ে যায়। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়ের বিরোধিতা করে দাবি করেছিল, যেহেতু কোনও বিস্ফোরক মেলেনি তাই এই তদন্তভার এনআইএ-কে দেওয়ার যৌক্তিকতা নেই।

রাজ্য সরকারের তরফে বলা হয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই জনস্বার্থ মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত চালানোর আর্জি জানিয়েছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই রায় দেয় কলকাতা হাইকোর্ট। রামনবমীতে হিংসার ঘটনায় ৩০ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ৬টি এফআইআর দায়ের হয় চারটি থানায়।

এনআইএ-র হয়ে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ইতিমধ্যেই ওই ৬টি এফআইআর রামনবমীর হিংসার ঘটনা নিয়ে কিনা, সে ব্যাপারে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হয়েছে। ৬টি এফআইআরই রামনবমীর পদযাত্রার সময় হওয়া অশান্তিকে কেন্দ্র করেই। এমনকী বিশেষ রাসায়নিক দিয়ে হামলা চালানো হয়েছিল।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রায়ের কপি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সমস্ত এফআইআর, তথ্য, বাজেয়াপ্ত সামগ্রী, সিসিটিভি ফুটেজ যেন রাজ্য পুলিশ তুলে দেয় এনআইএ-র হাতে। মেহতা শীর্ষ আদালতকে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এনআইএকে কোনও নথি ও তথ্যপ্রমাণ দেয়নি।

SC Setback For Mamata: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার

রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, কোনও অভিযুক্তকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে কাজ করা হচ্ছে না। রাজ্য পুলিশ ওই হিংসার ঘটনায় যুক্ত থাকার দায়ে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে গ্রেফতারও করেছে। তবে বিস্ফোরক যে অশান্তির ঘটনায় ব্যবহার করা হয়নি, রাজ্যের এমন দাবি নিয়ে সংশয় প্রকাশ করেন প্রধান বিচারপতি।

রাজ্যের প্রতিনিধিত্ব করা আইনজীবী তখন বলেন, বিস্ফোরক যে ব্যবহৃত হয়নি তা হতাহতের সংখ্যা দেখলেই বোঝা যাবে। রাজ্য সরকারের আধিকারিকদের তদন্তে অনাস্থা দেখানো দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দায়ের হওয়া ৬টি এফআইআরের মধ্যে মাত্র একটির উপর নির্ভর করেই কলকাতা হাইকোর্ট রায় শোনায় বলে দাবি রাজ্যের আইনজীবীর।

যদিও এনআইএ ৬টি এফআইআর নিয়েই তদন্ত করতে চাইছে বলে জানান রাজ্য সরকারের আইনজীবী। যদিও সেই আপত্তি ধোপে টেকেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+