সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির
সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানিতে এক বড়সড় ঘটনা ঘটল। নির্বাচন কমিশনের আইনজীবী প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ শোনান। নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্য এই ক্লিপের মূল বিষয় ছিল, যা আদালত কক্ষে উপস্থিত সকলকে স্তম্ভিত করেছে।
কমিশনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকার ও তৃণমূলের আইনজীবীরা। তাঁরা কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন যে, মুখ্যমন্ত্রী বক্তব্য চালানো হলে তাঁরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অডিও ক্লিপ আদালতে চালাতে পারেন।

শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে সংবিধান ধ্বংসের অভিযোগ আনেন। এর জবাবে কমিশনের আইনজীবী ডিএস নাইডু মুখ্যমন্ত্রীর "উত্তরপ্রদেশ থেকে কেন্দ্রীয় বাহিনী এসে মারবে" মন্তব্যের প্রসঙ্গ তোলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা মালদহের মোথাবাড়ির ঘটনার কথা তুলে ধরে এক আতঙ্কিত মহিলা জুডিশিয়াল অফিসারের ভাইরাল হওয়া অডিও ক্লিপও শোনানোর দাবি করেন, যা পরে আদালতের সামনে শোনানো হয়।
দুটি ক্লিপ শোনানোর পর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুনরায় তীব্র প্রতিবাদ জানান, কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রধান বিচারপতি সূর্যকান্ত উভয় পক্ষের সওয়াল শুনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো নমনীয় মনোভাব দেখাবেন না বলে স্পষ্ট করে দেন। তিনি বলেন, "বাহিনী প্রত্যাহার করার প্রশ্ন নেই। রাজ্যের মেশিনারি ব্যর্থ হলে আমাদের জানাবেন, আমরা যা করার করব।"
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications