Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আলোর উৎসবে রোদ ঝলমলে দিন, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

রাজ্যজুড়ে আজ মন্দিরে মন্দিরে কালী আরাধনা আর ঘরে ঘরে আলোর সাজ। দুর্গাপুজোর সময়ের টানা বৃষ্টির পর অনেকেই আশঙ্কা করেছিলেন কালীপুজোতেও কি মেঘের খামখেয়ালি চলবে? কিন্তু সেই চিন্তা আপাতত দূর করেছে আলিপুর আবহাওয়া অফিস। এবারের আলোর উৎসবে তাল কাটবে না বৃষ্টি, উৎসবের মেজাজে বাধা দেবে না প্রকৃতি এমনই আশ্বাস দিয়েছেন আবহায়াবিদরা।

আজ রাজ্যের আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের তাপমাত্রা ঘুরবে সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। কোথাও কোথাও সামান্য মেঘ জমলেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। আগামীকাল মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকবে। ভাইফোঁটা থেকে শুক্রবার পর্যন্ত গোটা সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়ারই ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস।

তবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরির ইঙ্গিত মিলেছে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি প্রভাব বাংলার আবহাওয়ায় পড়ার আশঙ্কা নেই। কিছু জায়গায় হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কিন্তু তাতে উৎসবের আনন্দে জল ঢালবে না।

উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে ঝলমলে। সোমবার সকালবেলায় সামান্য কুয়াশা দেখা গেলেও দিনের বেলায় থাকবে পরিষ্কার রোদ। আবহাওয়াবিদদের মতে, গোটা সপ্তাহ জুড়ে উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

রবিবার কলকাতা ও আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি, যা ১.৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক ৯২ শতাংশ ও সর্বনিম্ন ৫৮ শতাংশ।

সব মিলিয়ে মোটের উপর বলা যায়, এবারের কালীপুজো ও দীপাবলি কাটবে রোদঝলমলে আবহে। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত বাংলা, কারণ এই উৎসবের রাতে বৃষ্টি নয় ঝলমল করবে শুধু আলো, হাসি আর আনন্দ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+