Summer Vacation In West Bengal 2024: বাংলার স্কুলগুলিতে বাড়ল গরমের ছুটি! বড় আপডেট পর্ষদের
Summer Vacation In West Bengal 2024: সাত দফায় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে! আগামী ১৯ এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন। প্রত্যেক দফায় বাংলার একাধিক লোকসভা আসনে নির্বাচন হবে। আগামী ১লা জুন সপ্তম দফার নির্বাচন হবে। প্রায় দেড়মাস ধরে চলবে নির্বাচন।
দীর্ঘদিন এই ভোট পর্ব চলার কারণে কোনও না কোনও জায়গায় বন্ধ থাকবে বেশ কিছু স্কুল। স্কুলেই চলবে ভোটগ্রহণ। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিল (Summer Vacation In West Bengal 2024) মধ্যশিক্ষা পর্ষদ। ভোটের কারণে কোন জেলায় কখন ছুটি দেওয়া হবে তা বিস্তারিত জানানো হল বিজ্ঞপ্তিতে।

আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক আসনে নির্বাচন রয়েছে। ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেন্দ্রে। ফলে এই তিন জেলায় আগামী ১৬ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।
এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে। আর সেই সময় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট কেন্দ্রে ভোট হবে। এর ফলে সেই সময় সেখানে বেশ কিছু স্কুল বন্ধ থাকবে।
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৪ এপ্রিল থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এইন সমস্ত লোকসভা আসনে। অন্যদিকে গরমের ছুটি নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পর্ষদের তরফে। ঘোষণা অনুযায়ী, আগামী ৬ মে থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি পড়বে।
যা আগামী ২ রা জুন চলবে বলে জানানো হয়েছে। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। কিন্ত্য এর আগেই স্কুল খুলে যাচ্ছে। সূত্রের খবর, গরমের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি আরও বাড়ানো হয়েছে এবারও। মোট ২২ দিন ছুটি থাকবে স্কুলগুলিতে।
বলে রাখা প্রয়োজন, তীব্র দাবদাহের কারণে গত বছর গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয়। চৈত্রমাস পড়তে না পড়তেই দাবদাহ বাড়ছে। প্রচন্ড গরমে পুড়ছে গ্রাম বাংলা।
আগামী কয়েকদিনের মধ্যে তাপ প্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। এই অবস্থায় পর্ষদের এদিনের বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications