দিঘা থেকে সোজা বেড়ানোর সুযোগ বাঁকুড়া কিংবা পুরুলিয়া! পৌঁছে যান উত্তরবঙ্গেও, নতুন ট্রেন দিল রেল
Digha Special Train: যাত্রীদের জন্য দারুণ খবর! এবার এক ট্রেনেই মালদা থেকে দিঘা! যাত্রা করা যাবে বাঁকুড়া এবং পুরুলিয়াতেও। ভাবছেন তো এটা সত্যি কিনা। হ্যাঁ এটাই সত্যি। সামনেই গরমের ছুটি। এই সময় মানুষ বহু জায়গায় ঘুরতে যান। ট্রেনগুলিতে ভিড় বাড়ে। আর সেই কথা ভেবেই সামার স্পেশাল ট্রেন (SUMMER SPECIAL TRAIN) চালাবে রেলওয়ে। সেই তালিকায় আছে দিঘা সামার স্পেশাল।
তবে তা চলবে মালদা থেকে (SUMMER SPECIAL TRAIN BETWEEN MALDA TOWN AND DIGHA)। আর এই ট্রেনেই বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যটকরা যেমন দিঘা ঘুরতে আসবেন। একই ভাবে এই সমস্ত জায়গা থেকেও পর্যটকরা দিঘা বেড়াতে আসতে পারবেন।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সামার স্পেশাল ট্রেনটি মালদা থেকে নির্দিষ্ট সময়ে চালানো হবে। সেই অনুযায়ী আগামী ২৬ এপ্রিল যেমন স্পেশাল ট্রেনটি চালানো হবে। তেমনই আগামী মে মাসে পাঁচদিন মালদা টাউন-দিঘা সামার স্পেশাল চালানো হবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী চলবে ৩, ১০, ১৭, ২৪ এবং ৩১ মে। আর জুন মাসে দু'দিন-৭ এবং ১৪ জুন। একাধিক আসন এখনও খালি আছে। বিস্তারিত জেনেই টিকিটয় কেটে ফেলুন। রেলের তরফে জারি করা হয়েছে টাইমটেবিলও।
Digha Special Train: এক নজরে টাইমটেবিল -
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মালদা টাউন থেকে নির্দিষ্ট দিনগুলিতে দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে সামার স্পেশাল ট্রেনটি। এর পরের দিন রাত ২ টোয় দিঘা পৌঁছ দেবে। একই ভাবে দিঘা থেকেও মালদহ টাউন পর্যন্ত চালানো হবে। আর তা চলবে আগামী ২৪ এপ্রিল। একই ভাবে ৪ মে, ১১ মে , ১৯ মে এবং ২৫ মে'তে চালানো হবে। একই ভাবে জুন মাসেও চালানো হবে। আর তা ছাড়বে আগামী ১ জুন, ৮ জুন এবং ১৫ জুন। দিঘা স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৫টায়। ওইদিনই মালদা টাউনে পৌঁছবে সন্ধে সাড়ে ৬টায়।
SUMMER SPECIAL TRAIN BETWEEN MALDA TOWN AND DIGHA pic.twitter.com/jdvNaOcneM
— Eastern Railway (@EasternRailway) April 17, 2025
Digha Special Train: কোথায় স্টপেজ দেবে
মালদা টাউন সামার স্পেশাল ট্রেনটি দীর্ঘ পথে একাধিক স্টপেজ দেবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, তমলুক, পাঁশকুড়া, খড়্গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনে স্টপেজ দেবে। আপ এবং ডাউন লাইনেই এই সুবিধা পাবেন। ফলে যাত্রীরা সহজেই এই জায়গাগুলিতেও সহজেই বেড়াতে যেতে পারবেন।












Click it and Unblock the Notifications