Summer Special Train 2025: পুরী নাকি উত্তরবঙ্গ, কিংবা দিঘা...সামার স্পেশালে অফুরন্ত খালি আসন, চলছে আরও ট্রেন

Summer Special Train 2025 : সামনেই গরমের ছুটি। এই সমস্ত সরকারি বেসরকারি বহু স্কুল বন্ধ থাকে। ফলে দেশের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার জন্য বহু মানুষ এই সময়কেই বেছে নেন। ভিড় বাড়তে থাকে ট্রেনগুলিতে। আর সে কথা মাথায় রেখেই দেশের একাধিক রুটে সামার স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। বাদ নেই বাংলাতেও! গরমের ছুটিতে শিয়ালদহ-হাওড়া থেকে ১৯ জোড়া ট্রেন চালাতে চলেছে।

আর সেই তালিকায় অবশ্যই দিঘা, পুরী কিংবা দার্জিলিং যাওয়ার ট্রেন থাকবে না হয়! ছোট্ট ছুটি পেলেই বেড়াতে ছোটেন ভ্রমণ পিপাসু বাঙালি! আর এখন দিঘা, দার্জিলিং কিংবা পুরী যাওয়ার জন্য নির্দিষ্ট কোনও সময় নেই। সারা বছরই ভিড়। ট্রেনে টিকিট পেতে একেবারে হিমশিম অবস্থা। আর সেই কথা ভেবেই একাধিক রুটে অতিরিক্ত ট্রেন (Summer Special Train 2025) চালাবে রেল (Indian Rail)। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে।

Summer Special Train 2025

বাংলা এক সংবাদের খবর অনুযায়ী, পুরী যাওয়ার জন্য কলকাতা স্টেশন থেকে বিশেষ ট্রেন থাকছে। একই ভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বহু মানুষ বেড়াতে যান। আর সে কথা মাথায় রেখে নিউ জলপাইগুড়ি পর্যন্ত রয়েছে বিশেষ ট্রেন চালানো হবে। একই ভাবে দিঘা স্টেশন পর্যন্ত চালানো হবে স্পেশাল ট্রেন। তবে তা চলবে মালদহ স্টেশন থেকে। এছাড়াও আসানসোল থেকে মুম্বই অর্থাৎ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত সামর স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

তালিকায় আছে হাওড়া থেকে বিহারের রক্সৌল, হাওড়া থেকে নয়াদিল্লির আনন্দ বিহার, কলকাতা থেকে পাটনা স্পেশালও। এখানেই শেষ নয়, অসম, রাজস্থান, উত্তরপ্রদেশের গোরক্ষপুর পর্যন্ত সামার স্পেশাল ট্রেন চালাবে রেল। শুধু কলকাতা কিংবা হাওড়া স্টেশনে থেকেই নয়, মালদহ স্টেশন থেকেও বহু সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। যেমন মালদহ টাউন থেকে দিল্লি, মালদহ টাউন থেকে গুজরাটের উধনা, আনন্দ বিহার পর্যন্ত ট্রেন চালানো হবে।

এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে। কখন কোন ট্রেন আছে জেনে নিন। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গরমের কথা মাথায় রেখে ১৯ জো|ড়া নতুন ট্রেন চালানো হচ্ছে। আর তাতে ২ লক্ষ ৭ হাজার ৬০০টি বার্থের সুযোগ আছে তেমন এত ট্রেন চলার ফলে ৪৬ হাজার নতুন আসন তৈরি হবে বলেও দাবি। ফলে টিকিট পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না।

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+