Sukanta Majumder: সন্দেশখালির ঘটনায় রোহিঙ্গা যোগ, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির রাজ্যসভাপতি সুকান্তর
সীমান্ত জেলায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটিয়ে তাদের মদত দিচ্ছে শাসক দল। ইডির উপর এই ধরনের হামলায় রোহিঙ্গা যোগ রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন সীমান্তে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানা রকম বেআইনি কাজে মদত দিচ্ছে রাজ্য সরকার।
সেকারণেই সামান্য একজন েনতা এবং তাঁর অনুগামীরা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা চালানোর সাহস দেখাতে পারে। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা উচিত নয়। দেশবিরোধী কাজ চলছে পশ্চিমবঙ্গে। এই ধরনের ঘটনা তারই প্রমাণ বলে পাল্টা দাবি করেছেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন সন্দেশখালিতে যে ঘটনা ঘটেেছ সেটা জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে যেভাবে হামলা চালানো হয়েছে সেটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগজনক। সরবেড়িয়া শাসক দলের অনুগামীদের আড়ালে দেশবিরোধী কাজ চলছে বলে অভিযোগ করা হয়েছে। পরিকল্পনা করে সেখানে হামলা চালানো হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ রোহিঙ্গাদের সেখানে বসিয়ে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। বাংলায় যে দেশবিরোধী কাজ চলছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই ঘটনায়। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী ফোন করে অমিত শাহকে পুরো ঘটনার বিষয়ে জানিয়েছেন। এবং অবিলম্বে রাজ্যপালকেও এই নিয়ে পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিকে আবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক। এবং তৃণমূল কংগ্রেসকে প্ররোচনা দেওয়া হচ্ছে। সেকারণে এই ঘটনা ঘয়েছে। এই প্ররোচনায় যেন কেউ পা না দেন। এমনই অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সরবেড়িয়ায় বলে দাবি করেছেন তিনি। তবে ইডি এবং সংবাদ মাধ্যমের উপরে এই হামলাকে কোনও ভাবেই তৃণমূল কংগ্রেস সমর্থন করে না বলে জানিয়েছেন।
এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্তে গিয়ে আক্রান্ত হয় তাহলে তদ্তের কী হবে। তিনি বলেছেন, ঘোষনা করেছেন না যে এরাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে ? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে ? প্রশ্ন করেছেন বিচারপতির।
এদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই িনয়ে একটি রিপোর্ট পাঠানো হচ্ছে। সেই সঙ্গে দিল্লিতে ইডির সদর দফতরেও এই নিয়ে রিপোর্ট পাঠাবে ইডি। এই ঘটনার পরে ইডি আরও তেড়েফুঁড়ে শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে ইডি। দিল্লি থেকে আরও তদন্তকারী নিয়ে এখানে অভিযান চালাবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications