দিঘা থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজরদারি! ফনির থেকে ১০ গুণ বেশি ক্ষতি, বললেন শুভেন্দু

ফনির চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি করেছে আম্ফান। বুধবার দিনভর ঘূর্ণিঝড়ের ওপর নজরদারির পর এমনটাই বললেন রাজ্যে পরিবহণ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় কারও পক্ষে প্রতিহত ক

ফনির চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি করেছে আম্ফান। বুধবার দিনভর ঘূর্ণিঝড়ের ওপর নজরদারির পর এমনটাই বললেন রাজ্যে পরিবহণ ও জলসম্পদ উন্নয়নমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ঘূর্ণিঝড় কারও পক্ষে প্রতিহত করা সম্ভব নয়।

ব্যাপক ক্ষতি বললেন শুভেন্দু

ব্যাপক ক্ষতি বললেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হলদিয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। অলেক কাঁচা বাড়ি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। অনেক কারখানার চিমনির ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙেছে জেলিংহাম। অন্য জেলাতেও বাঁধ ভাঙার খবর জানিয়েছেন তিনি। তবে ক্ষতিক্ষতির পরিমাণ এইভাবে অনুমান করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

দিঘার ইরিগেশন বাংলোয় কন্ট্রোলরুম থেকে নজরদারি

দিঘার ইরিগেশন বাংলোয় কন্ট্রোলরুম থেকে নজরদারি

দিঘার ইরিগেশন বাংলোর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দফতরের আধিকারিকরাও। আম্ফানের গতিবিধির ওপর সারাক্ষণ নজরদারি করেছেন তিনি। প্রতি মুহুর্তে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকেও আপডেট

মুখ্যমন্ত্রীকেও আপডেট

একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কন্ট্রোল রুমে, ঠিক সেই সময়ে দিঘা থেকে নজরদারি চালিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সময়ে সময়ে আপডেট দিয়েছেন তিনি।

 ফণির থেকে ভয়ঙ্কর, ১০ গুণ বেশি ক্ষতি

ফণির থেকে ভয়ঙ্কর, ১০ গুণ বেশি ক্ষতি

শুভেন্দু অধিকারী জানিয়েছেন আয়লা, ফনির থেকে ভয়ঙ্ক ও ধ্বংসাত্মক ছিল আম্ফান। ফনির চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেন, ঘূর্ণিঝড় কারও পক্ষে প্রতিহত করা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+