এবার 'দাদা'র ব্যানার কাটার অভিযোগ! শুভেন্দুর অনুগামীরা স্মরণ করলেন মনু সংহিতার কথা, কোন বার্তা
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) ছবি ছেঁড়ার পর এবার দাদার অনুগামীদের ব্যানার কেটে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিঘায়। দাদার অনুগামীদের তরফে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণ
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) ছবি ছেঁড়ার পর এবার দাদার অনুগামীদের ব্যানার কেটে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিঘায়। দাদার অনুগামীদের তরফে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করা হয়েছে। দাদার অনুগামীদের তরফে বাম জমানায় শুভেন্দু অধিকারীর লড়াইয়ের কথা স্মরণ করা হয়েছে।

তোরণে শুভেন্দু অধিকারীর ছবি কাটা
পশ্চিম মেদিনীপুরে ষষ্ঠীর দিন তৃণমূলের তরফে লাগানো তোরণে শুভেন্দু অধিকারীর ছবি ছিল। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা শুভেন্দু অধিকারীর ছবির অংশটা ফালফালা করে কেচে দেওয়া যায়। এই ঘটনায় তৃণমূলের তরফে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, বিরোধীদের দাবি, ওটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফল। শুভেন্দ্দু অধিকারীর ছবি ছেঁড়ার প্রতিবাদে বৃহস্পতিবার বেলদায় মৌন মিছিল করে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।

দিঘায় দাদার অনুগামীদের ব্যানার কাটার অভিযোগ
শারদীয়া ও লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে দাদার অনুগামীদের তরফে দিঘায় ব্যানার টানানো হয়েছিল। কিন্তু সেই ব্যানারও লম্বামন্বিভাবে কেটে দেওয়া হয়। যে ঘটনায় অনুগামীদের তরফে কঠোর সমালোচনা করা হয়েছে। যারা ব্যানার কেটেছে তাদের নিশাজীবি, অমেরুদণ্ডী প্রাণী বলে কটাক্ষ করা হয়েছে।

সূর্য মিশ্রকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন শুভেন্দুই
দাদার অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সূর্যকান্ত মিশ্রকে বেলদা-নারায়ণগড়ে হারাতে চ্যালেঞ্জ নিয়েছিলেন একমাত্র শুভেন্দু অধিকারীই। তিনি বলেছিলেন সূর্যকান্ত মিশ্রকে হারাতে না পারলে তিনি রাজনৈতিক সন্যাস নেবেন। ২০১৬-র নির্বাচনে নারায়ণগড় থেকে পরাজিত হয়েছিলেন সূর্যকান্ত মিশ্র।

কিরণময় নন্দ, লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে লড়েছিলেন শুভেন্দুই
দাদার অনুগামীরা স্মরণ করিয়ে বলেছেন, মুগবেড়িয়া বিধানসভার নির্বাচনে মুগবেড়িয়ার ভূমিপুত্র তথাকথিত অজেয় কিরণময় নন্দের বিরুদ্ধে লড়ার জন্য একমাত্র দাদাই এগিয়ে এসেছিলেন এবং মার্জিন অবিশ্বাস্য ভাবে ২৪০০০ থেকে ৪০০০ এর কাছে নামিয়ে আনতে পেরেছিলেন। তাঁরা বলেছেন, অনেকেই ভুলে গেছেন অনেকে পূর্ব মেদিনীপুরের বাম রাজত্বের রাজা লক্ষ্মণ শেঠকে প্রথম রাউন্ডে হারাতে গিয়ে প্রায় সর্বস্ব বাজি ধরেছিলেন দাদাই।

সিঙ্গুর, নন্দীগ্রামের কথা উল্লেখ
আর যখন সিঙুর আন্দোলন প্রায় ফ্লপ তখনই লক্ষ্মণ বাবুর নিরুপম ভ্রান্তির স্ফুলিঙ্গকে দাদার নেতৃত্ব নন্দীগ্রামের দাবানলে পরিণত করে বঙ্গের বাম অভয়ারণ্যকে ভস্মীভূত না করলে গিরিপথ বেয়ে অধুনা প্রকাশিত তালেবরদের রাস্তায় তেমাথায় দশ টাকার মাস্কে ফুটো করে বিড়ি ফুকতে হতো। বেসরকারি চাকরি ছাড়ার পর যেমন সবার হয়। মনুসংহিতার কথা বেঠিক হতে পারে না- নাস্তি প্রায়শ্চিত্ত কৃতঘ্নদোষা। জ্ঞানপাপীদের আর অকৃতজ্ঞদের চোখের চামড়া থাকে না। তবে তারকা আর জোনাকির আলো এক হবে না।












Click it and Unblock the Notifications