Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে আসছেন পড়ুয়ারা, বাণিজ্যও বন্ধ সীমান্তে

বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি। বহু ছাত্র মারা গিয়েছেন সংঘর্ষে। গোটা দেশজুড়ে এখন কার্ফু। সীমান্ত পেরিয়ে দেশে ফিরে আসছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে রবিবার বহু পড়ুয়া দেশে ফিরে এসেছেন।

বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে এদিন বাংলাদেশ থেকে এদেশে এলেন ছাত্রছাত্রী। ভারত এবং নেপালের মেডিক্যাল পড়তে যাওয়া প্রায় ৩২০ জন ছাত্রছাত্রী দক্ষিণ দিনাজপুরেরে হিলি সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলেন। বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়।

bangladesh

বাংলাদেশ থেকে ভারতে ফেরা পড়ুয়ারা রীতিমতো আতঙ্কিত। তারা জানান, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ৷ তবে সেই আঁচ তারা পাননি। তাদের বাসে করে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।

চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমানা দিয়েও ভারতে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কোচবিহার জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পড়ুয়ারা এই দেশে আসছেন। প্রায় ৪০০ শিক্ষার্থী ভারতে প্রবেশ করবেন বলে জানা গিয়েছে।

ঢাকায় ভারতীয় দূতাবাস সূত্রে তারা এই খবর পেয়েছেন। সেই অনুযায়ী ব্যবস্থা করা হচ্ছে। জানিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, ইতিমধ্যেই চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক সীমানায় পুলিশের সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে মহকুমা পুলিশ আধিকারিক র‍যাঙ্কের আধিকারিকেরা উপস্থিত রয়েছেন। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখবেন।

বাংলাদেশ কার্ফু চলছে। এদিন থেকে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থলবন্দর দিয়ে। হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত সাহা জানান, বাংলাদেশ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। আমদানি কারকদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা যাচ্ছে না। আগামী কাল সোমবার পর্যন্ত আমদানি রফতানি বন্ধ থাকবে। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা গিয়েছে। রফতানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে রফতানি কারকদের। এই আশঙ্কা দেখা দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+