হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর আর বেশিদিন বাকি নেই। সময় যত এগোচ্ছে, ততই চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। লক্ষ্য একটাই হিংসামুক্ত, ভয়হীন ও স্বচ্ছ ভোট আয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখেই নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। ভার্চুয়াল এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোট পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়।

উল্লেখ্য, গত ৯ মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসে জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছিলেন এবারের নির্বাচন কোনওভাবেই হিংসার ছায়ায় ঢাকতে দেওয়া হবে না। সেই অবস্থানই আরও একবার জোরালোভাবে তুলে ধরা হয় বৈঠকে।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রে ন্যূনতম পরিষেবা নিশ্চিত করা, নির্বাচনী কর্মীদের প্রশিক্ষণ ও ভোটারদের সচেতনতা বৃদ্ধি। পাশাপাশি বেআইনি অর্থ লেনদেন, মদ বা উপহারের প্রলোভন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার বিরুদ্ধে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সংবেদনশীল বুথ চিহ্নিতকরণে জেলা প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনাররা এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণও দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, আগামী ২৫ মার্চ থেকে বিভাগীয় সদরগুলিতে রিটার্নিং অফিসারদের জন্য শুরু হবে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ কমিশন। প্রতিটি ধাপে কড়া নজরদারি চালিয়ে একটি শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+