চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না
চিংড়িঘাটা মেট্রো প্রকল্প ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে স্পষ্টতই অনীহা দেখিয়ে শীর্ষ আদালত জানিয়ে দিল, জনস্বার্থের উন্নয়নমূলক প্রকল্পে অযথা বাধা তৈরি করা চলবে না।
সোমবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্য সরকার হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। তবে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, এই মামলায় তারা হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। বরং রাজ্যকে পরামর্শ দেওয়া হয় স্বেচ্ছায় মামলা তুলে নিন। তা না হলে সরাসরি খারিজ করে দেওয়া হবে। একইসঙ্গে আদালতের কড়া পর্যবেক্ষণ, চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের ক্ষেত্রে রাজ্য সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে গাফিলতি করেছে ও উন্নয়ন আটকে রাখার প্রবণতা দেখা যাচ্ছে।

শুনানির সময় প্রধান বিচারপতি তির্যক মন্তব্য করে বলেন, কখনও উৎসব, কখনও পরীক্ষা, আবার কখনও নির্বাচন, বিভিন্ন অজুহাতে কাজ পিছিয়ে দেওয়া হচ্ছে। জনসাধারণের প্রকল্প নিয়ে এভাবে রাজনীতি করা উচিত নয় বলেও সতর্ক করে দেয় আদালত। স্পষ্ট নির্দেশ, হাই কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, সেই অনুযায়ীই কাজ এগোতে হবে।
চিংড়িঘাটা এলাকায় মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত এই প্রকল্পের একটি ক্ষুদ্র অংশ মাত্র ৩১৬ বর্গমিটার জায়গা, কাজের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ওই অংশে নির্মাণকাজ শেষ করতে সাময়িকভাবে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ জরুরি। কিন্তু সেই অনুমতি না মেলায় কাজ এগোয়নি বলে অভিযোগ।
এই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট রাজ্য প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ এ ট্রাফিক দপ্তরকে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল। এমনকি সমস্যা মেটাতে একাধিক বৈঠকও হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে। তবু জট কাটেনি।
নির্মাণকারী সংস্থার দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণের অনুমতি মিললেই প্রায় নয় মাসের মধ্যে বাকি কাজ শেষ করা সম্ভব। কিন্তু এখনও পর্যন্ত সেই এনওসি না পাওয়ায় প্রকল্প ঝুলেই রয়েছে। অতীতে উৎসব, মেলা এবার নির্বাচন, নানা কারণ দেখিয়ে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে।
এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা উন্নয়নমূলক কাজে আর বিলম্ব নয়, হাই কোর্টের নির্দেশ মেনেই দ্রুত কাজ শেষ করতে হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications