ফণীর আগে এ কোন ঝড় কোচবিহারে! তছনছ ৪০টি বাড়ি
ফণীর আগে এ কোন ঝড় কোচবিহারে! যার ধাক্কায় তছনছ হয়েছে ৪০টি বাড়ি। ঘরছাড়া হয়েছেন কয়েকশো মানুষ। স্থানীয় বাসিন্দারা এই ঝড়কে ফণী বলে দাবি করলেও, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
ফণীর আগে এ কোন ঝড় কোচবিহারে! যার ধাক্কায় তছনছ হয়েছে ৪০টি বাড়ি। ঘরছাড়া হয়েছেন কয়েকশো মানুষ। স্থানীয় বাসিন্দারা এই ঝড়কে ফণী বলে দাবি করলেও, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার ঘূর্ণিঝড় ফণী যখন তাণ্ডব চালাচ্ছে ওড়িশায়, ঠিক তখনই কোচবিহারের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আচমকাই আকাশ কালো করে আসে। কিছু সময় পরেই সেখানে প্রবল ঝড় আছড়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মিনিট দুয়েক কিংবা তার একটু বেশি সময় স্থায়ী থাকা ওই ঝড়ে এলাকার ৪০ বাড়ি তছনছ হওয়ার পাশাপাশি বহু গাছ, হোর্ডিং ভেঙে পড়ে। লাইট পোস্ট ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মেখলিগঞ্জ ব্লক প্রসাশনের কর্তারা ও কোচবিহার জেলা পরিষদের স্থানীয় সদস্যা। এই হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্তরা ক্ষতির পরিমান জানিয়ে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে ব্লক প্রশাসনের কাছে আবেদন করতে পারবেন বলেও জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঝড়কে ফণী বলে দাবি করলেও আবহাওয়া দফতরের বক্তব্য, আবহাওয়ার পরিবর্তনে কোথাও কোথাও বায়ুর চাপ হঠাই বেড়ে গেলে এধরণের ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। পশ্চিমবঙ্গে ফণী এখনও প্রবেশ করেনি বলে আবহাওয়াবিদদের বক্তব্য।












Click it and Unblock the Notifications