দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, জারি হলুদ সতর্কতা! জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গের আকাশে নেমে এল বৃষ্টি ও ঝড়ের তাণ্ডব। রাতের অন্ধকারে চারপাশ কেঁপে উঠল বজ্রপাতের গর্জনে, আর ঝোড়ো হাওয়ার সঙ্গে ভেজা মাটির ঘ্রাণে মিশে গেল বসন্তের স্বাদ। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ফেব্রুয়ারির শুরু থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা। দিনের বেলা কড়া রোদ্দুর তাপের তীব্রতা বাড়াচ্ছিল, তবে ভোরের দিকে স্বল্পশীতলতা ছিল। হঠাৎ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হলো ঝড়বৃষ্টি। মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার তীব্রতা চারপাশে অনুভূত হলো।

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে থাকবে আর্দ্র পরিবেশ। সকাল থেকেই রোদ ও মেঘের লুকোচুরি থাকবে। হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা অঞ্চলগুলোতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বজায় থাকবে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামী দুই তিন দিনে তাপমাত্রা বাড়ার সঙ্গে ভ্যাপসা আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
নিম্নচাপের প্রভাবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিছু এলাকা প্রভাবিত হতে পারে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে মেঘের গর্জন শোনা যাবে, তবে দিনের দিকে আকাশ পরিষ্কার হবে। তাপমাত্রায় বড় পরিবর্তনের আশঙ্কা নেই, তবে রবি থেকে উত্তরের জেলাগুলিতে পারদ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।












Click it and Unblock the Notifications