আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন
বসন্তের শেষ হতে না হতেই আবহাওয়ার মেজাজ আবারও বদলাতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে কলকাতা এবং আশপাশের কিছু এলাকায় বৃষ্টি নামলেও তা সব জায়গায় হয়নি। কোথাও কোথাও আবার শিলাও পড়েছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে যে, আজ থেকে পরিস্থিতি আরও সক্রিয় হতে চলেছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমের মত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট অনেকটা বেশি থাকতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। সেইসঙ্গে সকাল থেকেই কলকাতার আকাশও মেঘে ঢেকে রয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আগামী শনিবার দিনও পুরোপুরি স্বস্তি নেই। রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের কিছু অংশে একইরকম আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে সতর্কতা জারি করা রয়েছে। তবে আগামী সোমবারের পর থেকে ধীরে ধীরে আবার পরিস্থিতি বদলাতে শুরু করবে। বৃষ্টির আবহাওয়া কমলেও পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি থাকতে পারে।
উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকে আরও বেশি সক্রিয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালিম্পং এবং কোচবিহারেও ঝড়ো হাওয়ার সাথে সাথে বৃষ্টিও হতে পারে। কিছু কিছু জায়গায় আবার হাওয়ার গতিবেগ ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে। আগামী শনিবার এবং রবিবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সপ্তাহের শুরু থেকে অর্থাৎ আগামী সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে।
আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি অস্থিরই থাকবে। যদিও তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন এখনই পাওয়া যাবে না, তবে পরে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications