Weather: ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়! কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস
West Bengal Weather Update: রাতের দিকে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। যার ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নেমে গিয়েছে! আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এর ফলে আগামী এক সপ্তাহ কোথাও কোনও তাপপ্রবাহের সতর্কতা নেই। তাপমাত্রা বড়সড়ো কোন পরিবর্তন নেই। এমনকী স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা থাকারই সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে আগামী এক সপ্তাহ কলকাতা সহ সমস্ত জেলাতেই প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকী উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি, আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। এক নজরে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: ঝড়ের পূর্বাভাস থাকছে
আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সহ একাধিক জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আর সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি (West Bengal Weather Update) করা হয়েছে। অন্যদিকে আগামী চার তারিখ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমান। তবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার ৫ মে ও ৬ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। এরপর বৃষ্টি কমবে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
West Bengal Weather Update: তাপমাত্রা
আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির কাছাকাছি। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি কাছাকাছি।
West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস (West Bengal Weather Update) । তবে কয়েটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হতে পারে বলে জানানো হয়েছে। এজন্য হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরের কোনও না কোনও জেলায় আগামী সাতদিন পর্যন্ত প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ।












Click it and Unblock the Notifications