কলকাতা-সহ ৪ জেলায় ৫০-এর ঊর্ধ্বে করোনা, ৩ জেলায় হাজারের বেশি সক্রিয়! একনজরে পরিসংখ্যান
কলকাতা-সহ ৪ জেলায় ৫০-এর ঊর্ধ্বে করোনা, ৩ জেলায় হাজারের বেশি সক্রিয়! একনজরে পরিসংখ্যান
কলকাতা-সহ বাংলার ৪ জেলায় ৫০-এর ঊর্ধ্বে করোনার দৈনিক সংক্রমণ। আর ৩ জেলায় সক্রিয়ের সংখ্যা হাজারের বেশি। কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ২০০০-এর ঊর্ধ্বে। দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ এক হাজারের সামান্য বেশি। এদিন কলকাতায় করোনা আক্রান্ত ১০০-উপরে। দুই ২৪ পরগনা ও দার্জিলিংয়ের সংক্রমণ ৫০-এর ঊর্ধ্বে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ১০০-র সামান্য উপরে উঠল। সক্রিয়ের সংখ্যা নামল সাড়ে আড়াই হাজারে। ১৫৭ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ২৬৫৭ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৪৮ জন কমে হয়েছে ২৪২৮। হাওড়ার করোনা সক্রিয় ৬৩৯। হুগলির করোনা সক্রিয় ৭২০ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১০৩৪ হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৩৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৮ জন। উত্তর ২৪ পরগনায় ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে এদিনের দৈনিক সংক্রমণ। চার জেলায় ৫০-এর ঊর্ধ্বে দৈনিক সংক্রমণ, বাকি ১৯ জেলায় করোনা সংক্রমণ নেমে গিয়েছে ৫০-র নীচে। সবথেকে কম সংক্রমণ কালিম্পংয়ে মাত্র ৩ জন।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৫৮৬৬। এদিন কলকাতায় ১০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৫৮৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৭৬২৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৫৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৬০ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০১৭৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৮২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৪০৮০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪২৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৮ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৬৮৪৮ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৭১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ১০৭৬১০ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪৯ জন, কোচবিহারে ৩৩ জন, দার্জিলিংয়ে ৫২ জন, কালিম্পংয়ে ৩ জন, জলপাইগুড়িতে ২৭ জন, উত্তর দিনাজপুরে ১৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৫ জন, মালদহে ৩৮ জন, মুর্শিদাবাদে ২৭ জন, নদিয়ায় ২২ জন, বীরভূমে ২৫ জন, পুরুলিয়ায় ৯ জন, বাঁকুড়ায় ২৫ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১ জন, পূর্ব মেদিনীপুরে ৫ জন, পূর্ব বর্ধমানে ১৪ জন, পশ্চিম বর্ধমানে ৩৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।
কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৪৪৩ জন, কোচবিহারে ৪৯৫ জন, দার্জিলিংয়ে ৮৭৪ জন, কালিম্পংয়ে ১৫৮ জন, জলপাইগুড়িতে ৬৩২ জন, উত্তর দিনাজপুরে ২৯১ জন, দক্ষিণ দিনাজপুরে ৩৪৬ জন, মালদহে ৫৯০ জন, মুর্শিদাবাদে ৩৯১ জন, নদিয়ায় ৭৭৪ জন, বীরভূমে ৭২৬ জন, পুরুলিয়ায় ২৪০ জন, বাঁকুড়ায় ৪৯০ জন, ঝাড়গ্রামে ১৭৮ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৯৮ জন, পূর্ব মেদিনীপুরে ২৮২ জন, পূর্ব বর্ধমানে ৫৬০ জন, পশ্চিম বর্ধমানে ৫৬৩ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।












Click it and Unblock the Notifications