নার্সদের ডাক্তারি প্রশিক্ষণ! গ্রামে ডাক্তারের ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
নার্সদের ডাক্তারি প্রশিক্ষণ! গ্রামে ডাক্তারের ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
গ্রামে ডাক্তারের অভাব প্রকট হয়ে উঠছে। ডাক্তাররা কেউ গ্রামমুখো হচ্ছেন না। ফলে গ্রামের চিকিৎসায় একটা সঙ্কট তৈরি হচ্ছে। এই পরিস্থিতি গ্রামে-গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে নার্সদের ডাক্তারি প্রশিক্ষণের উদ্যোগ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। নার্সদের ডাক্তারি প্রশিক্ষণের পর প্রাথমিক চিকিৎসার তাঁদের ব্যবহার করতে চায় রাজ্য।

রাজ্যের স্বাস্থ্য দফতর সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নার্সদের ডাক্তারির প্রশিক্ষণ দেওয়া হবে। তিন সপ্তাহের প্রশিক্ষণে নার্সদের সাধারণ রোগের চিকিৎসক হিসেবে মর্যাদা মিলবে এই প্রশিক্ষণে। তাঁরা গ্রামে-গঞ্জে সাধারণ রোগের চিকিৎসা করবেন। গ্রামীণ হাসপাতালগুলিতে সম্প্রতি ডাক্তারের অভবা প্রকট হয়ে উঠেছে। তাই বিশেষ এই উদ্যোগ নেওয়া হল।
গ্রামীণ এলাকায় ডাক্তারের সঙ্কটের বিষয়টি কেন্দ্রীয় সরকারও ওয়াকিবহাল। কেন্দ্রও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। নার্সদের সাধারণ রোগের চিকিৎসার জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার রাজ্যের তরফে এমন বিশেষ উদ্যোগ নেওয়া হল। নার্সদের প্রশিক্ষণ দিয়ে ডাক্তারের উপযুক্ত করে তোলা হবে। নার্সদের ডাক্তারি প্রশিক্ষণের উদ্যোগ শুরু হয়ে গিয়েছে বাংলায়। জারি হয়েছে বিজ্ঞপ্তি।
রাজ্য স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, নার্সিং পাস করার পর ডাক্তারির ট্রেনিংয়ের আওতায় আসবেন। সফলভাবে ডাক্তারির প্রশিক্ষণের পর তা পাস করলে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে নিয়োগ করা হবে তাঁদের। রাজ্যের জেলায় জেলায় কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কাজ করবেন নার্সরা। রাজ্যে গ্রামে-গঞ্জে চিকিৎসকদের ঘাটতি মেটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারি প্রশিক্ষণপ্রাপ্ত নার্সদের গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ অফিসার হিসেবে পাঠানো হবে।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাক্তারি ট্রেনিংপ্রাপ্ত নার্সরা সাধারণ রোগের চিকিৎসা করবেন। তবে কমিউনিটি হেলফ অফিসার হিসেবে তাঁদের অ্যাপোয়েন্ট দিলেও তাঁরা লিখতে পারবেন কোনও ধরনের প্রেসক্রিপশন এবং ডেথ সার্টিফিকেট। তাঁরা শুধু প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন। সাধারণ রোগের চিকিৎসাই তাঁরা করতে পারবেন।
সাধারণ সমস্যা হলে যাতে গ্রামীণ মানুষ শহর বা শহরতলির হাসপাতালে যাতে ছুটতে না হয়, তার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের সরকার। এই ডাক্তারি প্রশিক্ষণপ্রাপ্ত নার্রা সাধারণ রোগের চিকিৎসা করবে। আর যদি সমস্যা মনে করেন তবে সঙ্গে সঙ্গে বড় হাসপাতালে যোগাযোগের জন্য 'রেফার' করবেন। এই দায়িত্ব দিয়েই তাঁদের পাঠানো হবে জেলার ব্লকে ব্লকে, গ্রাম-গঞ্জের হাসপাতালগুলিতে।












Click it and Unblock the Notifications