Maha Kumbh: কত মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে কে জানে? মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি মমতার
Mamata Banerjee-Maha Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় সত্যিই ৩০ জনের মৃত্যু হয়েছে? উত্তরপ্রদেশ সরকারের দেওয়া তথ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কত মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে কে জানে?' এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে করোনার সময় পরিস্থিতির কথাও তুলে ধরেন। প্রশাসনিক প্রধান বলেন, করোনার সময় বিহার-বাংলায় গঙ্গায় কিন্তু বহু দেহ ভেসে এসেছে। ফলে...
আজ বুধবার রাজ্য বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপরেই বিধানসভাতেই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মহাকুম্ভে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেন (Mamata Banerjee - Maha Kumbh Stampede)। বলেন, হাইপ তোলা হয়েছিল। ভিভিআইপিদের জন্য ছিল সব ব্যবস্থা। কিন্তু সাধারণ মানুষের জন্য কোনও ব্যবস্থাই রাখা হয়নি। বহু মানুষের মৃত্যু হয়েছে। আসল তথ্য দেওয়া হচ্ছে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

এই বিষয়ে তাঁর দাবি, কাউকে তো ঢুকতে দেওয়া হয়নি। এমনকী সংবাদমাধ্যমকে পর্যন্ত নয়। লক্ষ লক্ষ জুতো একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেটা একটা ভিডিওতে দেখেছি। আর তা তুলে ধরে মমতা বলেন, কত মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে কে জানে? অনেক মৃতদেহ করোনার সময় বিহার, বাংলায় মিলেছিল বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ উত্তরপ্রদেশ সরকার কতটা ব্যর্থ তা তুলে ধরতেই কার্যত করোনার সময়ের পরিস্থিতিতে টানেন।
ভয়াবহ এই দুর্ঘটনায় বাংলার বেশ কিছু মানুষের মৃত্যু হয়। অনেক ক্ষেত্রেই ময়নাতদন্ত করা হয়নি, কোনও সঠিক দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিন এই ইস্যুতে তীব্র আক্রমণ শানান প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, রাজ্য সরকারের তরফে ময়নাতদন্ত করে দেওয়া হয়েছে, যাতে মৃতার পরিবার ডেথ সার্টিফিকেটটা পেতে পারে। কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে মহাকুম্ভে।
অমবস্যায় শাহি স্নানকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায়। সেই ঘটনায় প্রাথমিক ভাবে ১২ জনের মৃত্যুর খবর থাকলেও পরে উত্তরপ্রদেশ সরকার জানায় যে পদপিষ্টে ৩০ জনের মৃত্যু হয়েহে। শুধু তাই নয়, বহু মানুষের আহত হওয়ার খবরও জানানো হয়।












Click it and Unblock the Notifications