বিজেপির গানে ভুল বাংলা বানানের প্রদর্শনী, বামপন্থী শ্রীলেখার বিদ্রুপ ভাইরাল নেট দুনিয়ায়
জোড়াফুল ছেড়ে অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন সম্র্পতি। নতুন দলে তাঁদের অন্তর্ভুক্তির পর ভুলে ভরে যাচ্ছে তারকা অভিনেতা-অভিনেত্রীরা। বাংলা বানান যে এত ভুলে ভরা হতে পারে বিজেপির পোস্টার না দেখলে বিশ্বাস করা যেত না।
জোড়াফুল ছেড়ে অনেক তারকা বিজেপিতে যোগ দিয়েছেন সম্র্পতি। নতুন দলে তাঁদের অন্তর্ভুক্তির পর ভুলে ভরে যাচ্ছে তারকা অভিনেতা-অভিনেত্রীরা। বাংলা বানান যে এত ভুলে ভরা হতে পারে বিজেপির পোস্টার না দেখলে বিশ্বাস করা যেত না। প্রশ্ন উঠেছে, তবে কি রাজনীতিতে 'বহিরাগত'দের আগমনেই এত বিপত্তি!

ভুল বাংলা লেখা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা
ভুল বাংলা বলা এবং ভুল বাংলা লেখা যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। 'পয়লা বৈশাখ'কে এখন 'পহেলা বৈশাখ' লেখা হচ্ছে। এবার নিজেদের বানানো শিল্পে এক ঝুড় ভুল বাংলা বানান লেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ-সহ বিভিন্ন বিজেপি প্রার্থী ও নেতা-নেত্রীরা।

বিজেপির জবাবি মিউজিক ভিডিও-য় যত বিপত্তি
কয়েকদিন আগে নিজেদের মতে নিজেদের গান তৈরি করেছিলেন অনির্বাণ, ঋদ্ধি, ঋতব্রত, সুরঙ্গনারা। সেই গানে বার্তা ছিল- আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব। বর্তমান কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আর মিথ্যে প্রতিশ্রুতির ছবি ফুটিয়ে তোলা হয়েছিল সেই গানে। তার জবাব দিতে গিয়েই একটি মিউজিক ভিডিও প্রকাশ করে বিজেপি।

অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি মিউজিক ভিডি
বিজেপির তারকা বাবুল সুপ্রিয়, রুদ্রনীল ঘোষ-সহ আরও কিছু বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে তৈরি মিউজিক ভিডিও-র বার্তা ছিল- তুমি অন্য কোথাও যেও না, তুমি এ দেশেতেই থাকো। বিগত কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সরকারের নানা দিক তুলে ধরা হয় এই ভিডিও-তে।

ভুল বানানগুলির স্ক্রিনশট তুলে তীব্র সমালোচনা শ্রীলেখার
ভিডিও-র ব্যাকগ্রাউন্ডে ভেসে ওঠা গানের কথাগুলি নিয়েই যত বিপত্তি। বিরাট গলদ রয়ে গিয়েছে বাংলা বানানে। একাধিক শব্দের বানান ভুল। ভুল বানানগুলির স্ক্রিনশট তুলে তীব্র সমালোচনা করেন বামপন্থী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর তোলা স্ক্রিনশটে দেখা যাচ্ছে 'পূর্ণিমা'র দু-রকম বানান। 'সংগ্রাম'কে লেখা 'সংগ্যাম', 'ছোট্ট'কে লেখা 'ছোট্য'।

'নইলে ল্যাজ গুটিয়ে পালাতে হবে সোনার বংগাল থেকে'
এই বানান ভুলের প্রদর্শনী দেখে শ্রীলেখা মিত্র লিখেছেন- 'এত্তু পলাছোনা করো বাবুরা, নইলে ল্যাজ গুটিয়ে পালাতে হবে সোনার বংগাল থেকে'। শ্রীলেখা মিত্রের এই পোস্টের পর সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে। ভাইরাল হয়েছে বিজেপির ভুল বানানের প্রদর্শনী। বাঙালি হয়ে বাংলায় থেকে বানানে এত ভুল দেখে চক্ষু চড়কগাছ নেট দুনিয়ার নাগরিকদের।












Click it and Unblock the Notifications