দেবাঞ্জনের ঘটনায় কী বৃহত্তর ষড়যন্ত্র? দুঁদে গোয়েন্দাদের নিয়ে ১০ জনের স্পেশাল টিম তৈরি করল লালবাজার

সঠিক পথেই এগোচ্ছে তদন্ত। সত্যি সামনে আসবে। দেবাঞ্জন ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এই অবস্থায় এমনটাই মন্তব্য করেছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ইতিমধ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত ভার গিয়েছে লালবাজারের গোয়েন্দা

সঠিক পথেই এগোচ্ছে তদন্ত। সত্যি সামনে আসবে। দেবাঞ্জন ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এই অবস্থায় এমনটাই মন্তব্য করেছেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। ইতিমধ্যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত ভার গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের কাছে। সেই মতো চলছে।

তবে ইতিমধ্যে এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। তাঁর দাবি, বৃহত্তম ষড়যন্ত্র রয়েছে ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে। আর এই বিতর্কের মধ্যেই বড়সড় পদক্ষেপ লালবাজারের।

সিট গঠন করল লালবাজার

সিট গঠন করল লালবাজার

একদিকে হাইকোর্টে মামলা দায়ের হতেই বড়সড় পদক্ষেপ লালবাজারের তরফে। স্পেশাল তদন্তকারী দল গঠন করা হল। ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। প্রতারণা দমন, ব্যাঙ্ক জালিয়াতি দমন এবং বিশেষ সেলের আধিকারিকরদের নিয়ে একটা ১০ জনের টিম তৈরি করা হয়েছে। যারা মূলত এই মামলার তদন্ত করবে। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, এই ঘটনার জাল বহুদুর পর্যন্ত বিস্তার করেছে। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছেন আধিকারিকরা।

ভুয়ো ভ্যাকসিন!

ভুয়ো ভ্যাকসিন!

ভুয়ো ভ্যাকসিন নিয়ে বিতর্ক তুঙ্গে। বাগরি মার্কেটের থেকে ওষুধ কিনে লেভেল লাগিয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। দিনের পর দিন পুরসভার নাম ভাঙিয়ে চলছিল বেনিয়ম। গোয়েন্দা আধিকারিকরা মনে করছেন এর পিছনে সরকারি স্তরেও বহু মানুষ জড়িত থাকতে পারে বলে অনুমান। ফলে দেবাঞ্জনকে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে স্পেশাল এই টিম।

সিবিআইয়ের দাবিতে মামলা

সিবিআইয়ের দাবিতে মামলা

বিতর্কে মধ্যেই সিবিআই চেয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইনজীবী সন্দীপন দাস এই মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও বড় মাথার যোগ থাকতে পারে। পুলিশের নাকের ডগাতে কীভাবে দিনের পর দিন এই কেলেঙ্কারি চলত তা নিয়েও মামলাতে প্রশ্ন আবেদনকারী আইনজীবীর। এই বিষয়ে সঠিক তথ্য সামনে আসা জরুরি বলে আদালতের কাছে আবেদন আইনজীবীর। আর সেই কারণে সিবিআইয়ের এই দাবিতে এই মামলা দায়ের করা হয়েছে। সিবিআই ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে সঠিক তদন্ত করতে পারবে বলে দাবি আবেদনকারীর। আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হতে পারে।

সিবিআইয়ের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি

সিবিআইয়ের দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি

দেবাঞ্জনের ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতার সঙ্গে দেবাঞ্জনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। দেবাঞ্জনের ঘটনায় শাসকদলের সঙ্গে যোগ সামনে আসতেই সুর চড়িয়েছে বিজেপিও। ইতিমধ্যে ঘটনায় সিবিআইয়ের দাবি তুলেছেণ দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই সরকার সবসময় দুর্নীতি চেপে যেতে চায়। এই সরকারের আমলে কোনও তথ্য সামনে আসবে না। আর জেখানে শাসকদলের এতগুলি মানুষ জড়িত সেখানে সিবিআই তদন্ত প্রয়োজন বলে দিলীপ ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+