ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে দক্ষিণ দিনাজপুর প্রশাসনের বিশেষ উদ্যোগ
দিন দিন বেড়েই চলেছে ফাইলেরিয়া রোগ। এবার ফাইলেরিয়া মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল জেলা স্বাস্থ্য দফতরের। জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হল মার্চ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি।
সোমবার বালুরঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র-সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচির মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে। পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন। প্রশাসনের লক্ষ্য, জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই কর্মসূচির প্রধান লক্ষ্যই হল সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং সকলের মধ্যে এই রোগে ওষুধ বিতরণ করা। ফাইলেরিয়া একটি পরজীবী কৃমি দ্বারা সংক্রামিত রোগ। এটি মশার কামড় দ্বারা ছড়ায়। ফাইলেরিয়া রোগকে গোদ রোগও বলা হয়। যা প্রকপ দিন দিন বেড়েই চলেছে। এবার ফাইলেরিয়াকে ঠেকাতে বিরাট পদক্ষেপ জেলা প্রশাসনের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications