Sovon Chatterjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন গিয়ে নিলেন ভাইফোঁটা, সঙ্গে বান্ধবী বৈশাখী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসল ভাইফোঁটার আসর। মন্ত্রী ফিরহাদ হাকিম, জাভেদ খান সহ তৃণমূলের নেতা-মন্ত্রীরা হাজির হয়েছিলেন। এবার শোভন চট্টোপাধ্যায় কালীঘাটের বাড়িতে উপস্থিত হন। তিনিও মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নিয়েছেন বলে খবর। শোভনের সঙ্গে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দোপাধ্যায়।

দীর্ঘকাল ধরেই মুখ্যমন্ত্রীর বাড়িতে এই ভাইফোঁটার অনুষ্ঠান হয়। তৃণমূলের তাবড় নেতৃত্ব উপস্থিত হন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলকেই ভাইফোঁটা দেন। এবারও তার অন্যথা হয়নি। ফিরহাদ হাকিম, জাভেদ খান, ডেরেক ও ব্রায়েন, নির্মল মাঝি সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন কালীঘাটের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভাইফোঁটা দেন।

Mamata Banerjee

শোভন চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কালীঘাটের বাড়িতে উপস্থিত হন। জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় এবার তৃণমূল নেত্রীর থেকে ভাইফোঁটা নিয়েছেন। দুজনের সম্পর্ক কি তাহলে এখন অনেকটাই থিতু হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহপরায়ণ হয়েই ফোঁটা দিয়েছেন বলে খবর।

শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন একসময়। শোভনকে ঘনিষ্ঠমহলে কানন বলেও ডাকতেন মমতা। কিন্তু কোথাও সেই সম্পর্কে বড় ফাটল দেখতে পাওয়া যায়। দূরত্ব বাড়তে থাকে ভাই ও দিদির মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়া বন্ধ করেন শোভন চট্টোপাধ্যায়। ভাইফোঁটাতেও তিনি উপস্থিত হননি। এরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শোভন।

এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে শোভন চট্টোপাধ্যায়। গত কয়েক বছর আগে ভাইফোঁটার দিনেই কালীঘাটের বাড়িতে পৌঁছেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে ও বৈশাখীকে দেখে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যথেষ্ট অবাক হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাইফোঁটা দেন। তখন থেকেই সামান্য হলেও দূরত্ব কমেছিল দুজনের।

কয়েক বছরে বেশ কয়েকবার শোভন ও মমতার দেখা-সাক্ষাৎ হয়েছে। কয়েক মাস আগে নবান্নতেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। তবে তৃণমূল কংগ্রেসের ফিরে আসা, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ, সেইসব বিষয়ে খুব একটা চর্চা হয়নি বলে খবর। এবার ভাইফোঁটায় ফের মুখ্যমন্ত্রী বাড়িতে গেলেন শোভন বৈশাখী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+