শোভনের সঙ্গে যোগাযোগ করেছিলেন পার্থ! নিজের মুখেই কানন ‘জবাব’ দিলেন সব প্রশ্নের

এক বছরেও শোভন সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি বিজেপিতে সক্রিয় হবেন, নাকি ফের ফিরে যাবেন তৃণমূলে!

এক বছরেও শোভন চট্টোপাধ্যায় সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি বিজেপিতে সক্রিয় হবেন, নাকি ফের ফিরে যাবেন তৃণমূলে! কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এ বিষয়ে এখন সময় নিতে চাইলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাঁর কী আবেগ, তা স্পষ্ট করে দিয়েছেন। একইসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েছেন মোক্ষম জবাব।

তৃণমূলের প্রতি বৈরাগ্য। স্পষ্ট করলেন শোভন

তৃণমূলের প্রতি বৈরাগ্য। স্পষ্ট করলেন শোভন

শোভন চট্টোপাধ্যায় বিজেপিতেই থাকছেন নাকি তাঁর ঘরওয়াপসি হতে চলেছে তৃণমূলে! তা নিয়ে সর্বদাই আলোচনা চলছে। কিন্তু কীসের উপর নির্ভর করে আছে শোভনের ভবিষ্যৎ, তা নিয়ে পর্যালোচনা কমই হয়েছে। শুক্রবার জনপ্রিয় এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে শোভন স্পষ্ট করে দিয়েছেন কেন তাঁর তৃণমূলের প্রতি বৈরাগ্য।

শোভনের সঙ্গে যোগাযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

শোভনের সঙ্গে যোগাযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

বিগত তিন-চারদিন ধরে রাজ্য রাজনীতিতে জল্পনায় পারদ চড়েছে শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে। জল্পনার অবসান ঘটিয়ে তিনি প্রকাশ্যে এসেছেন। মেননের সঙ্গে বৈঠকের পর তিনি কী অবস্থান নিচ্ছেন তা জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগের চেষ্টা করলে তাঁকে কী উত্তর দিয়েছেন।

পার্থকে কড়া জবাব শোভনের

পার্থকে কড়া জবাব শোভনের

শোভন বলেন, পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগের চেষ্টা করেছিলেন। তাঁর সঙ্গে আমার কথাও হয়েছে। আমি তাঁকে সাফ জানিয়ে দিয়েছি আমার অবস্থান। বৈশাখীকে যেভাবে সরানো হয়েছে তাঁর চাকরি থেকে। যেভাবে তাঁর মর্যাদার হানি করা হয়েছে। কেবল আমার জন্য, সেটা অনভিপ্রেত। আমার ফেরার শর্তে বৈশাখী সব ফিরে পাবে, তা চাইনি। এটা একেবারেই অভিপ্রেত নয়।

স্বঘোষিত মুখপাত্র প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা

স্বঘোষিত মুখপাত্র প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা

আর বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়ের স্বঘোষিত মুখপাত্র প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই অপ্রাসঙ্গিক কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে নবান্নে গেলে কিংবা পার্থ চট্টোপাধ্যায়ের ডাকে নাকতলায় গেলে এ কথা ওঠে না। অরবিন্দ মেনন দেখা করতে এলে বৈশাখী সংবাদমাধ্যমকে কিছু বললেই যদি শোভনের মুখপাত্র করে দেওয়া হয় তাকে দ্বিচারিতা ছাড়া আর কী বলা যায়!

রাজনৈতিক মত বিনিময়ের চেষ্টা করেনি তৃণমূলে

রাজনৈতিক মত বিনিময়ের চেষ্টা করেনি তৃণমূলে

ভাইফোঁটা বা চলচ্চিত্র উৎসবে তিনি তৃণমূল নেতাদের সংস্পর্শে এসেছিলেন। এ প্রসঙ্গে শোভন বলেন, গিয়েছিলাম সৌজন্য মেনে। সেখানে কোনও রাজনৈতিক মত বিনিময় হয়নি। আমার পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হয়েছিল। তাঁরাও রাজনৈতিক মত বিনিময়ের চেষ্টা করেনি। বা আমিও সুযোগ দিইনি রাজনৈতিক আলোচনায়।

বিজেপিতে একবছর শোভন অজ্ঞাতবাসে

বিজেপিতে একবছর শোভন অজ্ঞাতবাসে

শোভন চট্টোপাধ্যায় এক বছরের বেশি বিজেপিতে রয়েছেন। কিন্তু আজ পর্যন্ত কোনও কর্মসূচিতে অংশ নেননি। তিনি আদৌ সক্রিয় হননি রাজনীতিতে। এই একবছরে তিনি অজ্ঞাতবাসেই ছিলেন একপ্রকার। অন্তরাল থেকে বেরনো শুধু হাতে গোনা কয়েকটি ইস্যুতে। শেষ তিনি সরব হয়েছিলেন ঘূর্ণিঝড় আম্ফানের পর তৃণমূলের পুরসভার বিরুদ্ধে।

শোভনকে নিয়ে জল্পনার মাঝেই হাজির মেনন

শোভনকে নিয়ে জল্পনার মাঝেই হাজির মেনন

এবার রত্না চট্টোপাধ্যায়কে ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার খবর হতেই শোভনকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। আর সেই জল্পনার মাঝেই বিজেপির অন্যতম পর্যবেক্ষক অরবিন্দ মেনন ছুটে গিয়েছিলেন শোভনের বাড়িতে। দু-পক্ষের দড়ি টানানাটানির মাঝে শোভনের অবস্থান নিয়ে ঘোর ধন্দ তৈরি হয়েছিল।

করোনা পরিস্থিতি কেটে গেলেই বিস্ফোরণ

করোনা পরিস্থিতি কেটে গেলেই বিস্ফোরণ

শোভনের কথায়, করোনা পরিস্থিতি কেটে যাক- সব মুখোশ টেনে এনে সব কিছু বুঝিয়ে দেব। তবে তিনি সাফ জানিয়েছেন, বিজেপি দলের সঙ্গে আমার কোনও বৈঠক হয়নি। অরবিন্দ মেনন রাজ্যে এলেই আমার বাড়িতে আসেন। আগেও বহুবার এসেছিলেন। সেদিনও আসেন। এর মধ্যে কোনও রাজনীতি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+