Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৈশাখীর সিঁথি রাঙিয়ে স্ত্রী রত্নার প্রশ্নের জবাব দিলেন ‘স্বামী’ শোভন, তরজা তুঙ্গে

বৈশাখীর সিঁথি রাঙিয়ে স্ত্রী রত্নার প্রশ্নের জবাব দিলেন ‘স্বামী’ শোভন, তরজা তুঙ্গে

বৈশাখীর সঙ্গে ১৪ বছরের বন্ধুত্বের শেষে বিজয়া দশমীতে শোভন তাঁর সিঁথি রাঙিয়ে দিয়েছেন সিঁদুরে। তারপরই শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী-পুত্র থেকে শুরু করে শ্বশুর পর্যন্ত তাঁকে একহাত নিয়েছেন। রত্না চট্টোপাধ্যায় তো সাফ জানিয়েছে, আইনি অনুযায়ী আমি এখনও শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। সিঁদুর পরিয়ে দিলেই বিয়ে হয়ে যায় না। তার পাল্টা এদিন শোভন জানালেন, সাত পাকে বাঁধা পড়লেই বিয়ে হয়ে যায় না।

বৈশাখীর সিঁথি রাঙিয়ে স্ত্রী রত্নার প্রশ্নের জবাব দিলেন ‘স্বামী’ শোভন, তরজা তুঙ্গে

বিজয়া দশমীতে এক পুজো মণ্ডপে সিঁদুর খেলার সময় বান্ধবী বৈশাখীর সিঁছথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারপর থেকেই নানা বিতর্ক, তরজা চলছে। রত্না বনাম বৈশাখী একপর্ব তরজা হয়ে গিয়েছে, এবার শোভন দিলেন স্ত্রী রত্নাকে কড়া জবাব। জবাব দিলেন শ্বশুর দুলাল দাসকেও।

শোভন বলেন, সাত পাকে বাঁধা পড়েছিলাম রত্নার সঙ্গে। সেই সম্পর্কের মর্যাদা রাখেনিন রত্না। তাঁর টাকা তছরূপ করেছে রত্না ও তাঁর পরিবার। অভিযোগের তির যে শ্বশুর দুলাল দাসের দিকেও, তা বুঝিয়ে দিয়েছেন শোভন। শোভন রত্নার বিরুদ্ধে ডিভোর্স মামলা করেছিলেন। তার এখনও নিষ্পত্তি হয়নি। তার আগেই বান্ধবীর সিঁথিতে সিঁদুর দিয়ে বিতর্ক বাড়ালেন শোভন।

রত্না প্রশ্ন তুলেছিলেন, ডিভোর্স না হওয়া সত্ত্বেও কীভাবে বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরাতে পারেন শোভন চট্টোপাধ্যায়? হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এই পদক্ষেপ অপরাধ। এরপর শোভন চট্টোপাধ্যায় কোনও মন্তব্য না করলেও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জবাব দেন রত্নার প্রশ্নের। বলেন, এটা তাঁর ও শোভনের ব্যক্তিগত ব্যাপার।

এদিন শোভন মুখ খুললেন রত্নার বিরুদ্ধে। স্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েই তিনি বলেন, হিন্দু ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশন করা, সাত পাকে বাঁধা পড়া- এই সম্পর্কের মধ্যে যেমন মর্যাদা রাখতে হয়, যে ধরনের বিশ্বাসযোগ্যতা প্রয়োজন, তার থেকে অনেক দূরে চলে গিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। মাজিস্ট্রেটের কাছে একটা সই করলেই বা সাত পাকে বাঁধা পড়লেই একটা বিয়ে হয় না। বিয়ের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা থাকে সেই সম্পর্কে রত্না ওয়াকিবহাল নন।

শোভন আরও বলেন, বিজয়া দশমীর দিনে যে ছবি সকলের সামনে এসেছে, সেটাই হল বাস্তব। আমরা পরস্পরের প্রতি সম্মান থেকেই এই পদক্ষেপ গ্রহণ করেছি। বৈশাখী বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যে অপশব্দ রত্না চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, তাতে এটা স্পষ্ট য়ে ওঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না। বহুদিন আমরা আলাদা রয়েছি। এক ছাদের তলায় যদি স্বামী-স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকেন বা স্বামী যদি বাইরে থাকেন, তাহলে সেই বিবাহ এমনিতেই বাতিল হয়ে যায়।

আর শ্বশুর দুলাল দাসকে নিশানা করে শোভন বলেন, বিয়ের সম্পর্কের আড়ালে আমার বহু টাকা তছরূপ করেছেন রত্না চট্টোপাধ্যায়। এটাও বেআইনি। আজ নয় কাল, তাঁকে এই অর্থ ফেরত দিতেই হবে। তাঁর গোডাউন ভাড়া দেওয়ার অর্থ বেআইনিভাবে ভোগ করছেন রত্না ও তাঁর পরিবার। আমি গোডাউন ব্যবসা থেকে ইস্তফা দিয়েছি। সেক্ষেত্রে একটি ক্লেম সেটেলমেন্ট আমার পাওয়া রয়েছে, তা আমাকে আজ পর্যন্ত দেওয়া হয়নি। দুলাল দাস কোথা থেকে কীভাবে সম্পত্তি তৈরি করেছেন, তা নিয়ে সঠিক সময়ে মুখ খুলব বলেও হুঙ্কার ছাড়েন শোভন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+