শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন দাখিল কর্মসূচিতে সৃষ্ট অশান্তির ঘটনায় তদন্তে গতি এনেছে পুলিশ। নির্বাচন কমিশনের অভিযোগ এবং পুলিশের স্বতঃপ্রণোদিত একাধিক মামলার ভিত্তিতে মোট ৩৮ জনকে তলব করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অন্তর্ভুক্ত।
আলিপুর থানায় নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি মামলায় তৃণমূল কংগ্রেসের ছয়জন কর্মীকে তলব করা হয়েছে বলে জানা গেছে। সার্ভে বিল্ডিংয়ের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

এছাড়াও, এই অশান্তির ঘটনাকে কেন্দ্র করে আলিপুর ও কালীঘাট থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা দায়ের করেছে। এই দু'টি মামলায় তৃণমূল ও বিজেপি উভয় দলের আরও ৩২ জন ব্যক্তিকে তলব করা হয়েছে। সংশ্লিষ্টদের কাছে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ঘটনার দিন কীভাবে অশান্তি ছড়িয়েছিল, কারা বিশৃঙ্খলা তৈরিতে জড়িত ছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পেছনে কাদের ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতেই এই তলব। তদন্তের স্বার্থে সকলকেই নির্দিষ্ট সময়ে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। কমিশন সূত্রে জানা গেছে, এই অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে একটি লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে।
কমিশন আরও জানিয়েছে যে, শুভেন্দু অধিকারীর বিতর্কিত বক্তব্য নিয়ে অভিযোগ ওঠার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর সেই বক্তব্যের ভিডিও ফুটেজও নির্বাচন কমিশনের তরফে তলব করা হয়েছে। আগামীকালের মধ্যেই সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে, শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের নিয়ে হুমকিমূলক মন্তব্য করেছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখানোর কথা বলেছেন, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা











Click it and Unblock the Notifications