রাজ্যবাসীর জন্য সুখবর! বড় অংশ থেকে বর্ষার বিদায়, বাকি অংশে কয়েকদিনের মধ্যেই
পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে মৌসুমীবায়ুর পূর্বের অংশ এখনও অবস্থান করছে কিষাণগঞ্জ, বাঁকুড়া এবং জামশেদপুরের ওপর। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু পূর্ব ভারতের বেশিরভাগ অংশ থেকে বিদায় নেবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

ভারেতর বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী বায়ু ইতি মধ্যেই পুরো জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তর প্রদেশ, বিহারের কিছু অংশ, থাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশ, রাজস্থান, সৌরাষ্ট্রের কিছু অংশ, কচ্ছ এবং গুজরাত থেকে বিদায় নিয়েছে।

কয়েক দিনের মধ্যে উত্তরপূর্বেও বর্ষা বিদায়
আগামী কয়েক দিনের মধ্যে উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে উত্তরপূর্বে শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। সাধারণভাবে উত্তরপূর্ব থেকে বর্ষা বিদায় নেয় ১৫ অক্টোবর। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিমি হাওয়ার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়
আবহাওয়া দফতর এদিন জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আগামী কয়েকদিনের মধ্যে বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। রাজ্য থেকে সাধারণভাবে বর্ষা বিদায়ের সময়কাল ৮ থেকে ১২ অক্টোবর।

আগামী ২-৩ দিনের মধ্যে অবস্থার আরও উন্নতি
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দু থেকে তিন দিনের মধ্যে দেশের আরও কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার জন্য পরিবেশ তৈরি হবে। যার মধ্যে রয়েছে মধ্য ভারত, পশ্চিম ভারতের কিছু অংশ এবং পূর্ব ভারত।












Click it and Unblock the Notifications