ভোররাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গে এখনও জারি কমলা সতর্কতা! একনজরে আবহাওয়ার পূর্বাভাস

ভোররাত থেকে দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায় হওয়া বৃষ্টিতে আপাতত তাপমাত্রা সামান্য কমেছে। সকাল থেকেই আকাশ মেঘলা। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শনিবার

ভোররাত থেকে দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জেলায় হওয়া বৃষ্টিতে আপাতত তাপমাত্রা সামান্য কমেছে। সকাল থেকেই আকাশ মেঘলা। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে শনিবারেও কমলা সতর্কতা জারি রয়েছে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গে এখনও জারি কমলা সতর্কতা

উত্তরবঙ্গে এখনও জারি কমলা সতর্কতা

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৪ সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বাকি ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই আকাশ মেঘলা আকাশের সঙ্গে হাল্কা থেকে মাঝারি রকমের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম থেকে পুরোপুরি রেহাইয়েরও কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.৭)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৫.৫)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৬)
দার্জিলিং (১৬.২)
দিঘা (২৮.১)
কলকাতা (২৮.৫)
দমদম (২৮.১)
কৃষ্ণনগর (২৭.৬)
মালদহ (২৬.৩)
মেদিনীপুর (২৭.৪)
শিলিগুড়ি (২৭.১))
শ্রীনিকেতন (২৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+