Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BGBS: দিদি-র প্রশংসায় দাদা! মুখ্যমন্ত্রীর কোন ভূমিকায় অবাক সৌরভ? মমতার মুখে মহারাজের ইস্পাত কারখানা

Sourav On Mamata: দিদির প্রশংসায় পঞ্চমুখ দাদা। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে উঠে এলো, বাংলার ইজ অব ডুয়িং বিজনেসে এক নম্বর হওয়ার কথা। তার আগেই এই বিষয়ে গুরুত্ব দিয়েছেন সৌরভ স্বয়ং।

BGBS -

সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী আমাদের সকলের কাছেই দিদি। প্রতিবারই তিনি আমাকে এখানে আমন্ত্রণ জানান। সেজন্য তাঁকে ধন্যবাদ। তবে আমি তাঁকে বলি, বাংলার বিজনেস সামিটে আমার কী ভূমিকা? কিন্তু দিদি বলেন, যেখানেই থাকি না এখানে আসতেই হবে।

সৌরভের কথায়, রাজ্য সরকারের এই সামিট মুখ্যমন্ত্রীর হৃদয়ের খুব কাছের। আমি প্রতিবার যখন আসি দেখি এই সামিটের আয়োজন, ক্ষেত্র, মান ক্রমেই বেড়ে চলেছে। দেশ-বিদেশের শিল্পপতি, সফল মানুষজন এখানে আসেন। লগ্নির মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে।

সৌরভকে যখন বক্তব্যের জন্য আমন্ত্রণ জানানো হয় তখন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, এবার আমরা ছয়ের অপেক্ষা করছি। সৌরভের সরস জবাব, ছয় মারার দিন আগেই শেষ হয়ে গিয়েছে। তিনি বলেন, আমার জন্ম এখানে। তবে বিজনেস বিশেষ বুঝি না। আমি সব সময় দেখি বাংলার বিকাশ, যুবসমাজের এগিয়ে চলার উপযুক্ত পরিকাঠামো মুম্বই, বেঙ্গালুরু বা হায়দরাবাদের মতো কিনা।

এরপরই সৌরভ বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বাংলায় লগ্নি এনে রাজ্যের পরিকাঠামোগত সামগ্রিক বিকাশের জন্য ১০০ শতাংশ চেষ্টা করছেন। আমি নিজে লগ্নি করতে গিয়ে দেখেছি মুখ্যমন্ত্রীই শুধু নন, তাঁর সমস্ত দফতর যেভাবে সহযোগিতা করেন তা অনবদ্য।

মুকেশ আম্বানি, সঞ্জীব গোয়েঙ্কা, সজ্জন জিন্দল, পার্থ জিন্দলদের কথা বিশেষভাবে উল্লেখ করে সৌরভ বলেন, এই প্রথিতযশা শিল্পপতিরা দেশের ক্রীড়াক্ষেত্রকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। ১৯৮৭ সালে আমি আন্ডার ফিফটিন খেলি। বাংলা তথা দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। ফলে রাজ্য তথা দেশ ক্রীড়াক্ষেত্রে কতটা এগিয়ে গিয়েছে তা দেখেছি। তা সম্ভব হয়েছে এই সফল শিল্পপতিদের জন্য। এতে দেশের উন্নতির সঙ্গে রাজ্যেরও বিকাশ ঘটছে।

সৌরভের কথায়, আমি এখন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। ভারতের ক্রীড়াক্ষেত্রের রূপান্তর বিশ্বের খেলাধুলোয় ইতিবাচক প্রভাব ফেলছে এবং তা জারি থাকবে বলে আমি আশাবাদী। আমাদের রাজ্যে ক্রিকেটের থেকে ফুটবলের আবেগ বেশি। এখানে উপস্থিত অনেকেরই ফুটবল দলও আছে।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ আরও বলেন, দেশ-বিদেশের শিল্পপতিরা বাংলায় এসে লগ্নির মাধ্যমে রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যেতে আন্তরিক, প্রতিবার এখানে এসে তা দেখে ভালো লাগে। আমি অবাক হই দিদিকে দেখেও। তাঁকে সব সময় পাওয়া যায়। কথা বলার সময়ই বোঝা যায় তিনি কতটা সাধারণ।

সৌরভ বলেন, ভালো লাগে দিদির খুঁটিনাটি খোঁজখবর রাখার মানসিকতাকে। তাঁর কাছে কোনও সহযোগিতা চাইলে দ্রুত তিনি তার ব্যবস্থা করেন। মাঝেমধ্যে ভাবি, মেসেজের উত্তর এক মিনিটের মধ্যে দেওয়া কীভাবে সম্ভব? পরে মুখ্যমন্ত্রী বলেন, সৌরভ নিজে বলেননি। তবে আমি জানি তিনি ইস্পাত কারখানা গড়ছেন রাজ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+